টক টু KMC তে মানলেন ফিরহাদ, তুলনায় কম টিকাকরণ হয়েছে রাজ্যের বস্তিগুলিতে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টক টু KMC তে মানলেন ফিরহাদ, জানালেন তুলনায় কম টীকাকরণ হয়েছে বাংলার বস্তি অঞ্চল গুলিতে। গোটা রাজ্যের হিসাবে বস্তি এলাকা গুলিতে ১৮ থেকে ৪৫ বছ বয়সীদের টিকাকরণ হয়েছে যে পরিমাণ, শতাংশের বিচারে তা মাত্র ২৭ শতাংশ। শুধু শহর কলকাতা হিসেবে বিচার করলে পরিমাণ আরও কম, মাত্র ২১ শতাংশ।

আরও পড়ুনঃ বিধিনিষেধে ছাড় মিললেও কড়া নাইটকার্ফু বাংলায়, না মানলে ফাইন মোটা অঙ্কের

গতকালই টিকা করণে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দ্বিতীয় ঢেউ কমলেও দরজার ওপারে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। তাই কালই রাজ্যের সকল জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। কড়া বার্তা দিয়েছেন নিয়ম পালনে। প্রয়োজনে নিয়ম না মানলে মোটা অঙ্কের ফাইন নেওয়ার কথাও বলেছেন।

টক টু KMC,  সমস্যা সমাধানে প্রশের উত্তর দেন ফিরহাদ হাকিম। 

একই সঙ্গে তিনি জানান টিকাকরণের গতি বাড়াক প্রশাসন। আজ টক টু KMC তে টিকাকরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান রাজ্য জুড়ে ৪৫ এর ওপরের সকলের টিকাকরণ হচ্ছে ভালো গতিতে। সেই সঙ্গেই তিনি স্বীকার করেন তুলনায় রাজ্যের বস্তিগুলিতে ১৮-৪৫ বছর বয়সীদের টিকাকরণের হার কম।

কারণ হিসেবে তিনি রাজ্যে কম টিকা আমদানির কথাই তুলে ধরেছেন। ফিরহাদের মতে রাজ্যে টিকা বেশি পরিমাণে এলে টিকাকরণ আরও দ্রুত ভাবে করা সম্ভব হবে। টক টু KMC তে তিনি জানান এই মুহুর্তে বাংলায় কোভিডের যোগান মাত্র ১৫ শতাংশ। এই টিকা আমদানির পরিমাণ না বাড়লে ভবিষ্যতে কলকাতা সহ রাজ্যবাসীকে টিকা সংকটের মুখে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করে নিয়ম কানুনে আলগা না দিয়ে কঠোর নিয়ম পালনের কথা বলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর