রাজীবের বিজেপি যোগ আজও বিস্ময়ের! তবে দেরীতে বোধদয়ে খুশি ফিরহাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজীবের বিজেপি যোগ আজও বিস্ময়ের! তবে তাঁর দেরীতে বোধদয়ে খুশি ফিরহাদ হাকিম। ভোটের আগে বাংলায় যে দলবদলের খেলা শুরু হয়েছিল, ভোটের ফলাফলের পর তাই যেনো আর একাবার ঘটছে বাংলায়। তখন একযোগে দলে দলে নেতা মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজপিতে যোগ দিয়েছিলেন। আর নির্বাচনের ফলাফলের পর সেই তালিকার বেশিরগাভ নেতা মন্ত্রীই আবার ফিরতে চাইছেন শাসক দলে, তথা নিজেদের পুরান দলে।

আরও পড়ুনঃ দু’বছরে একবারও যাননি, নিজের লোকসভা কেন্দ্রেই বিক্ষোভ লকেটকে ঘিরে

যদিও এই বিষয়ে তৃণমূল এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। দলের বেশিরভাগ নেতা মন্ত্রীর মতে যাঁরা দলের কঠিন সময়ে ছেড়ে গেছেন, তাঁরা ফিরতে চাইলেই দলে নেওয়া হবেনা। রাজিব বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। বিজেপিতে গিয়েই মুখ্যমন্ত্রী সহ শাসক দলকে নিয়ে প্রতি সভা থেকে তোপ দেগেছিলেন তিনি। তবে এখন মনে করছেন পুরান ঘরে ফেরার কথা। আর ওয়াকিবহাল মহল মনে করছে মুকুল-রাজীবের বিষয়ে কোথাও গিয়ে কিছুটা নরম তৃণমূল।

দিন কয়েক ধরেই জোর জল্পনা চলছে মুকুল রায়- রাজীব ব্যানার্জীর তৃনমূলে ফেরা নিয়ে। জল্পনা উস্কে দিয়েছে ফেসবুকের পোস্ট। মুকুল পুত্র আর রাজীব প্রায় একই ধরণে পোস্ট করেছেন। এদিকে আজ সৌগত রায় সুর নরম করে বলেছেন মুকুল দলের ক্ষতি করলেও কক্ষনো খারাপ কথা বলেনি, সৌগত রায়ের এহেন মন্তব্যে পজিটিভ ইঙ্গিত দেখছেন অনেকেই।

দিন কয়েক আগেই প্রাক্তন বনমন্ত্রি রাজীব লিখেছেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস- এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

তার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা সৌমিত্র খাঁ রাজিবের পুরান দলে ফেরা নিয়ে জানিয়েছেন, “যাদের মেরুদণ্ড নেই, তাঁরা তৃণমূলে যাবেন, তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে হবে, আমি সেটাকে সমর্থন করিনা।” অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলেছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়ের উচিত, যে কর্মীরা তাঁর জন্য নির্বাচনে লড়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো।”

তৃণমূল নেতা অরূপ রায় রাজীবের মন্তব্যকে ‘অভিনয়’ বলে উল্লেখ করেছেন, তাঁর মতে দলে ফিরতে চেয়ে এখন ছলের আশ্রয় নিচ্ছেন রাজীব। তবে ‘ছোট ভাইয়ের মতো’ রাজীব প্রসঙ্গে এবারে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। ডোমজুড়ে রাজীবের প্রতিপক্ষ কল্যাণ ঘোষ বলেছিলেন সেচ ও বন দফতরের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের ভয়ে তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব।

রাজীবের বিজেপি যোগ আজও বিস্ময়ের! তদন্তের তত্ব উড়িয়ে দিয়ে ফিরহাদ বলেছন, বোধদয় হয়েছে রাজীবের। ফিরহাদের মতে রাজীব তাঁর ছোট ভাইয়ের মতো। রাজীবের বিজেপি যোগ নিয়ে আজও বিস্ময়ে মন্ত্রী। তিনি জানিয়েছেন ‘যাওয়ার আগের আগের দিনও ওঁর সঙ্গে কথা হয়েছিল। শেষ মন্ত্রিসভার বৈঠকের দিনেও আমি ফোন করেছিলাম। কিন্তু দেরিতে হলেও, যদি বোধোদয় হয়, তা হলে সেটা ভাল লক্ষণ।’ সঙ্গে আরও যোগ করেছেন, তিনিন জানেন না রাজীব ফিরতে চেয়ে চিঠি দিয়েছে কিনা , কিম্বা দল কী সিদ্ধান্ত নেবে তাঁর বিষয়ে। তাঁর বক্তব্য দেরীতে হলেও বুঝেছেন রাজীব, সঙ্গে ফিরহাদ বলেছেন, অনেকে আছেন যাঁরা বোঝেনই না নিজের ভুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত