বিজেপি করলে ডিপ্রেশন বাড়ে, বিধায়কের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য ফিরহাদের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি করলে ডিপ্রেশন বাড়ে, বিধায়কের মৃত্যু নিয়ে মন্তব্য ফিরহাদের! এদিন হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে বাড়ির কাছেই এক বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। পরিবার অভিযোগ করেছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিন্দুমাত্র লজ্জা থাকলে ক্ষমা চান, ধিক্কার মমতাঃ অধীর চৌধুরী।

এই দেবেন রায় কয়েকদিন আগেই সিপিআই(এম) ছেড়ে বিজেপিতে যোগ দেন। জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ ব্লকের বালিয়াদিঘীর একটি বন্ধ দোকানের বারান্দায় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখতে পান এলাকার লোকজন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় জনপ্রিয় বিধায়কের মৃত্যুর খবর শুনেই তাকে দেখতে কয়েক হাজার মানুষ ছুটে আসেন।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে আমজনতা। এলাকায় রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। বিধায়কের স্ত্রী চাদিমা রায় বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি।’ এলাকার মৃতদেহ উদ্ধার করতে গেলে রীতিমতো বিক্ষোভ মুখে পড়তে হয় পুলিশকে।

বিধায়ক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ববি হাকিম জানিয়েছেন, ‘বিজেপি করলে ডিপ্রেশন বাড়ে। আর সেই ডিপ্রেশন থেকে এমন সব ঘটনা ঘটে।’ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনাকে পরিকল্পিত খুন বল দাবি করেছেন। বিজেপি নেতা রাহুল সিনহা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, হেমতাবাদের বিজেপি বিধায়ককে খুন করার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। এই ঘটনার পিছনে আছে তৃণমূলের হাত। খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, “বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা যদি হত্যার ঘটনা হয়,তাহলে তা ভয়ঙ্কর। উনি বিজেপির বিধায়ক ছিলেন না।বাম-কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে উনি জয়লাভ করেন। দিশাহীন স্পিকার ও তৃণমূল-বিজেপির আঁতাতের কারণে ওনার বিধায়ক পদ বাতিল হয়নি। এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি।”

মুখ্যমন্ত্রীকে আবেদন, সিবিআইকে দিয়ে ঘটনার তদন্ত করানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করুন।’ অপরদিকে, বিজেপির হেভিওয়েট নেতা কৈলাস বিজয়বর্গীয় সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্য পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, “মৃতের শার্টের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে দু’জনের নাম লিখে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।” পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের জন্য সমস্ত প্রয়োজনীয় সমস্ত ব্যাবস্থা নিচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই ফরেনসিক দলের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি পোস্ট মর্টেম করা হয়েছে মৃতদেহের। সাধারণ মানুষকে পুলিশের আবেদন অনুমানের ভিত্তিতে কিছু না ভেবে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত