নজরবন্দি ব্যুরো: পার্থ-অর্পিতাকাণ্ডের পর ফের কলকাতায় টাকার পাহাড়! আজ গার্ডেনরিচে একটি বাড়ির দোতলায় ঘরে খাটের নীচে উদ্ধার হল কোটি কোটি টাকার বান্ডিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আজ সকালে হানা দেয় নিসার আলি নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে। তখনই খাটের তলা থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার বান্ডিল। ইতিমধ্যেই, ব্যাঙ্ক থেকে আনা হয়েছে টাকা গোনার মেশিন।
আরও পড়ুন: তৃণমূলের রাজত্বে যেখানে হাত দেবেন সেখানেই টাকা, তোপ সুজনের


এদিকে এদিন কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আইটি রেড, ইডি রেড করে বোঝাতে চাইছে ব্যবসা বাংলায় করো না। ব্যবসা করতে গেলে আমাদের রাজ্যে চলে এসো। এখানে থাকলে আমরা এইভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব। এর মাধ্যমে বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমার মনে হয়।’

আপাতত ব্যাংক থেকে টাকা গোনার ৮টি মেশিন এনে নোট গোনা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫০০ এবং ২ হাজার টাকার নোটের বান্ডিলে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে সূত্র মারফত জানা গেছে, টাকা গোনার মেশিন এসে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মাস খানেক আগে ঠিক এমনই ছবি দেখেছিল গোটা বাংলা।
বাংলার অর্থনীতিকে ভাঙার চেষ্টা করছে ইডি, এমনটাই দাবি করলেন ফিরহাদ



এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই আবার এই শনিবারের বার বেলায় সেই একই ছবি দেখল গোটা বাংলা। তবে মনে করা হচ্ছে, শুধু বাংলায় নয়, গোটা দেশ জুড়েই বেআইনী টাকার বিরুদ্ধে অভিযানে নেমেছে ইডি। আয়কর দফতরও একেবারে দফায় দফায় হানা দিচ্ছে।







