ক্র্যাশ করতে পারে বহু ওয়েবসাইট, নতুন আপডেট আনছে ক্রোম, ফায়ারফক্স ও এজ ব্রাউজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার একটি নতুন আপডেট আনতে চলেছে গুগল ক্রোম, ফায়ারফক্স ও এজ ব্রাউজার। এরই মধ্যে তিনটি ব্রাউজার থেকে নতুন আপডেটের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে এই নতুন আপডেটের ফলে অনেক ওয়েবসাইট ব্রাউজ করা সম্ভব হবে না। ক্র্যাশ করতে পারে জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট।

আরও পড়ুনঃ বিরলতম রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১০ কোটির ব্যাবধানে পিছিয়ে মেসি!

খবর টি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। জানা গিয়েছে, এই তিনটি ওয়েব ব্রাউজার প্রতিষ্ঠান ১০০তম আপডেট আনতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা বহু ব্যাবহৃত বেশকিছু ওয়েবসাইটে প্রবেশ করতে বা ব্রাউজ করতে পারবেন না। মূলত তিন সংখ্যার ভার্সন নাম্বারের কারণে অনেক ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্রাউজিং কমান্ড পরিচালনা করতে পারবে না।

অন্যদিকে, ফোর্বসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, টি-মোবাইল, এইচবিও গো ও ইয়াহুর ওয়েবসাইট এরই মধ্যে সমস্যার মুখে পড়েছে। সাধারণ বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারের ভার্সন যাচাই করে তবেই ওয়েবসাইট পরিচালনা করেন। তাই যদি কোনো ব্যবহারকারীর ব্রাউজার পুরনো বা আপডেটেড না হয় তাহলে তারা নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।

ক্র্যাশ করতে পারে বহু ওয়েবসাইট, নতুন আপডেট আনছে ক্রোম, ফায়ারফক্স ও এজ ব্রাউজার

ক্র্যাশ করতে পারে বহু ওয়েবসাইট, নতুন আপডেট আনছে ক্রোম, ফায়ারফক্স ও এজ ব্রাউজার

ক্রোমের ক্ষেত্রে কাট অফ পয়েন্ট হচ্ছে ৪০। কেননা এসব ওয়েবসাইটে থাকা পুরনো কোড ভার্সনের প্রথম দুই সংখ্যা যাচাই করে। তাই ক্রোম, এজ ও ফায়ারফক্সের ১০০তম ভার্সনে সাইটগুলো ১০ হিসেবে গণ্য করবে। ফলে এগুলো ভিজিট করা সম্ভব হবে না। সুতরাং ওয়েবসাইট নির্ভর হাজার হাজার প্রতিষ্ঠান সমস্যার মুখে পড়তে পারে তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত