চিত্‍‌পুরের নয়াপট্টির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিত্‍‌পুরের নয়াপট্টির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। আজ দুপুর ১ টা নাগাত ভয়ঙ্কর আগুন লাগে কারখানাটিতে। প্লাস্টিক কারখানা হওায় দ্রুত ছড়িয়ে পরতে থাকে আগুন। দমকলে খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ৭ টি ইঞ্জিন। কিন্তু সেই ৭টি ইঞ্জিন দিয়ে আগুন বাগে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ উৎসব অগ্রিম সাথে ভ্রমণের ভাউচার, সরকারি কর্মীদের জন্য ঘোষণা অর্থমন্ত্রীর।

পরিস্থিতি বেগতিক দেখে দমকলের আধিকারিক রা আরও ১১টি ইঞ্জিন নিয়ে আসেন ঘটনাস্থলে। কিন্তু তাও এখন পর্যন্ত নিয়ন্ত্রনে আসেনি আগুন। ব্যাপক ঘিঞ্জি এলাকা হওয়াতে দমকল কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে। দক্ষতার সাথে সাধারন মানুষ কে রক্ষা করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও তা এখন পর্যন্ত সফল হয় নি।

চিত্‍‌পুরের নয়াপট্টির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। প্লাস্টিক কারখানায় কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও। এলাকাবাসিরা জানিয়েছে, আজ দুপুরে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। তৎক্ষণাৎ আতঙ্ক ছরায় এলাকায়। তাঁরা দেখতে পান কারখানা থেকে প্রবল কালো ধোঁয়া আর সাথে আগুনের ফুলকি বের হচ্ছে।

এরপর আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা প্লাস্টিক কারখানা। তবে কিছুক্ষনের মধ্যেই দমকল পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে বলে জানান স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীরা সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় প্রথমেই। একইসাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নিয়ন্ত্রনে আনার কাজ। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন