উৎসব অগ্রিম সাথে ভ্রমণের ভাউচার, সরকারি কর্মীদের জন্য ঘোষণা অর্থমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসব অগ্রিম সাথে ভ্রমণের ভাউচার, সরকারি কর্মীদের জন্য ঘোষণা অর্থমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য স্পেশাল উৎসব অগ্রিম ও এলটিসি-র জন্য নতুন কর ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উৎসব অগ্রিম চালু ছিল। কিন্তু তা বন্ধ করে দেওয়া হয় সপ্তম বেতন কমিশনের পর। তবে করোনা পরিস্থিতিতে বাজারদরের কথা মাথায় রেখে কেন্দ্র এবার নিয়মের ব্যাতিক্রম করছে বলে জানান নির্মলা সীতারমন।

আরও পড়ুনঃ মোবাইলের স্ক্রিন এবং টাকায় ২৮ দিন বাঁচতে পারে করোনা ভাইরাস! চাঞ্চল্যকর তথ্য গবেষণায়।

নির্মলা এদিন জানিয়েছেন, “এবার নিয়মের ব্যতিক্রম হবে। আগে নন গেজেটেড কর্মীরা কেবল ফেস্টিভাল অ্যাডভান্স পেতেন। এখন সবাই সহজ কিস্তিতে অগ্রিম নেওয়ার সুযোগ পাবেন।” তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের একটা প্রি-লোডেড রুপে কার্ড দেওয়া হবে। সেই কার্ডে ১০ হাজার টাকা ভরা থাকবে। যদিও শর্ত হল দশ হাজার টাকা আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ২১ মার্চের মধ্যে খরচ করতে হবে। টাকার ব্যাক চার্জ বহন করবে কেন্দ্র। সরকারি কর্মীরা দশটি সহজ কিস্তিতে সরকারকে পরে টাকা ফেরত দিতে পারবেন।

উৎসব অগ্রিম সাথে ভ্রমণের ভাউচার, সরকারি কর্মীদের জন্য ঘোষণা অর্থমন্ত্রীর। কেন্দ্রিয় অর্থমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন তথা এলটিসি-র জন্য কর ছাড়ের কথা ঘোষণা করেন। এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লিভ এনক্যাশমেন্টের পরিবর্তে নগদ অর্থ পাবেন। কর্মীরা একইসঙ্গে তিনবারের টিকিটের ভাড়া মিলবে। তবে বলা হয়েছে যে দ্রব্যগুলির জিএসটি ১২ শতাংশ বা তার বেশি, সেই ধরনের দ্রব্যগুলি কেনার ক্ষেত্রেই শুধু এই সুবিধা পাওয়া যাবে। শর্ত হল শুধুমাত্র ডিজিটাল লেনদেন করতে হবে এবং জিএসটি ইনভয়েস জমা দিতে হবে।

নির্মলা এদিন বলেন, মূলত বাজারে চাহিদা তৈরির জন্যই সরকার এই পদক্ষেপ করছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসব অগ্রিম পেলে সেই টাকা জিনিসপত্র কেনায় খরচ করবে। তাতে বাজারে চাহিদা তৈরি হবে এবং উৎপাদন বাড়বে। রাজ্যগুলির প্রতি তাঁর বক্তব্য, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও যদি এ ধরনের উৎসব অগ্রিম চালু করে তা হলে ঘরোয়া অর্থনীতিতে চাহিদা আরও বাড়বে। উৎপাদক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই এতে উপকৃত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর