মোবাইলের স্ক্রিন এবং টাকায় ২৮ দিন বাঁচতে পারে করোনা ভাইরাস! চাঞ্চল্যকর তথ্য গবেষণায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মোবাইলের স্ক্রিন এবং টাকায় ২৮ দিন বাঁচতে পারে করোনা ভাইরাস! করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। প্রতিমুহূর্তে মানুষ আতঙ্কিত।ভাইরাস থেকে আরোগ্য হওয়ার সংখ্যা বাড়লেও সংক্রমণের বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে মানুষের মনে। এরকম অবস্থায় অস্ট্রেলিয়ার একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কাগজের নোট, মোবাইলের স্ক্রিনে প্রায় এক মাস টিকে থাকতে পারে করোনা ভাইরাস।

আরও পড়ুনঃ পুজোর আগেই কোলকাতার বুকে ফিরছে দোতলা বাস, উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

নতুন গবেষণায় এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। সেই বিপদ এড়াতে কী কী করনীয় তা নিয়ে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। ভাইরোলজি জার্নালে এ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা CSIRO-এর গবেষকরা। তাঁরা জানিয়েছেন, সাধারণ ফ্লু-এর জীবাণুর চেয়ে দীর্ঘমেয়াদী এই ভাইরাস। কাগজের নোট, কাঁচ ও স্টেনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত টিকে থাকতে পারে নোভেল করোনা ভাইরাস।

CSIRO-এর গবেষকরা জানিয়েছেন ২০ ডিগ্রি তাপমাত্রায় প্লাস্টিকের মুদ্রানোট ও মোবাইল ফোনের স্ক্রিনে ব্যবহৃত কাঁচে টানা ২৮ দিন সক্রিয় থাকতে পারে নোভেল করোনা ভাইরাস। যেখানে সাধারন ফ্লুয়ের জীবাণু ১৭ দিন পর্যন্ত বাঁচে। তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের সক্রিয়তা কমতে থাকে। ৪০ ডিগ্রি ও তার চেয়ে বেশি তাপমাত্রায় করোনা ভাইরাসের কার্যকরিতা অনেকটই কমে যায়।

নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ২০, ৩০ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কৃত্রিম শ্লেষ্মায় উপস্থিত শুকনো ভাইরাস পরীক্ষা করে এই ফল মিলেছে। যা দেখে বিজ্ঞানীদের সতর্কবাণী, গরমের তুলনায় শীতকালে বেশি ভোগাবে এই ভাইরাস।CSIRO প্রধান ল্যারিন মার্শাল  জানিয়েছেন,  গবেষণায় ঠান্ডা আবহাওয়ায় ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাবে। 

মোবাইলের স্ক্রিন এবং টাকায় ২৮ দিন বাঁচতে পারে করোনা ভাইরাস! মাংস প্রক্রিয়াকরণ সংস্থা ও কাঁচা বাজারের মতো জায়গায় সংক্রমনের  বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে।গবেষকদের মতে ব্যাংক নোট, এটিএম, ফোন,  বিমানবন্দরের চেকইন কিয়স্ক  থেকে সংক্রমনের আশঙ্কা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন