নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার সকালে এক কাঠের গুদামে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।
আরও পড়ুন: Weather Update: এখনই মিলছেনা স্বস্তির খবর, তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে জানাল আলিপুর আবহাওয়া দফতর
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গড়িয়ার ব্রহ্মপুরে একটি কাঠের গুদামে আগুন লাগে। স্থানীয়রাই বালতি করে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীকালে ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

গড়িয়ার জনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী

এলাকার বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর দমকলের ইঞ্জিন আসে। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। এই সময়ে আগুন নেভাতে নাভিশ্বাস ওঠে এলাকাবাসীদের। এছাড়া, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় সকলে। ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

উল্লেখ্য, গত সোমবার সল্টলেকের সি এ মার্কেটে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ফুটপাত ব্যবসায়ীরা। জানা যায়, সোমবার সকালে একটি খাবারের দোকানে গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়।




