Weather Update: এখনই মিলছেনা স্বস্তির খবর, তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে জানাল আলিপুর আবহাওয়া দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরমে নাজেহাল রাজ্যবাসী। চৈতমাসের রোদ গরমের দাপটে পাগল হয়ে যাওয়ার জোগাড়। নববর্ষেও এই পছন্দ গরমে হাঁসফাঁস করার পূর্বাভাস দিলো হাওয়া অফিস, মিলবে না স্বস্তি। ১৫ তারিখ অবধি পারদ চড়া থাকবে। এছাড়াও তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস।

আরও পড়ুনঃ গড়িয়ার জনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

The Importance of Spending your Summer Wisely - Wealthy Habits

আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করেছেন আগামী পাঁচদিন তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে এরসঙ্গে কদিন ধরে বইবে লু। আগামী ১৫ এপ্রিল অবধি তাপমাত্রা কমার ছিটেফোঁটা সম্ভাবনা নেই। বৃষ্টির ও কোন সম্ভাবনা নেই ১৫ এপ্রিল অবধি। এমনটাই পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। তবে ১৫ এপ্রিল এর পর ও বৃষ্টি হবে কিনা তাঁর ও কোন নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস।

Hot summer day in Kolkata, India - Xinhua | English.news.cn

কলকাতা তেও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী ছাড়াতে পারে। ১৫ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে পারদ অনেকটা বাড়বে। আবহাওয়া শুষ্ক থাকবে গাঙ্গেয় জেলাগুলিতেও। এর পাশাপাশি স্বস্তি নেই উত্তরের জেলাগুলোতেও। তাপমাত্রা বাড়বে অনেকটাই উত্তরের জেলাতেও।

এখনই মিলছেনা স্বস্তির খবর, তাপমাত্রা বাড়বে অনেকটাই উত্তরের জেলাতেও

Lungs of Kolkata.... Really Hot Summer.. uff | The Maidan (l… | Flickr

বিগত সাতবছরের মধ্যে সব থেকের উস্নতম এপ্রিল হতে চলেছে এটি। আলিপুর হাওয়া অফিস তীব্র তাপপ্রবাহের জেরে হিট স্টোকের প্রকোপ বাড়ার সম্ভাবনা ও জারি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর