পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR

Agnimitra Paul: এর আগে এক শিখ পুলিশ অফিসারকে 'খলিস্তানি' বলে বিতর্কে জড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এর আগে এক শিখ পুলিশ অফিসারকে ‘খলিস্তানি’ বলে বিতর্কে জড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর এবার ফের একবার পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের অভিযোগে তিনি সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হল এফআইআর।

আরও পড়ুন: ভাঙড়ে আরাবুল জামানা শেষ? একমাত্র পদ থেকেও জেলবন্দি তাজা নেতাকে সরাল তৃণমূল

বুধবার ছিল রামনবমী। সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় উপস্থিত হন অগ্নিমিত্রা পাল। অভিযোগ ছিল, রামনবমী নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, মমতার বিরুদ্ধে অভযোগ নিতে অস্বীকার করে পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমেও।

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR

এমনকি থানার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। অবশেষে বৃহস্পতিবার অগ্নিমিত্রা পাল-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হল এফআইআর।

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR

প্রসঙ্গত, অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভাইদের উদ্দেশে বলেছিলেন, যারা রামনবমী উদযাপন করে তারা দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করে। তিনি মুসলিম ভাইদের উস্কানি দিয়েছিলেন, যাতে দাঙ্গা হয়। তাই আমরা এখানে FIR করতে এসেছি ডিউটি ​​অফিসার বললেন যে আমি এফআইআর করতে পারব না, তারপরেই আমরা রাস্তা অবরোধ করি। আধঘণ্টা পরে, আইসি এসে আমাদের অভিযোগ গ্রহণ করেন।”

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত