Modi-Mamata: অবশেষে গলল বরফ, জল মিশন প্রকল্পে মিলল টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলাকে জল জীবন মিশন প্রকল্পে ১০০০ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। নবান্ন সুত্রের জানায়, প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজে রাজ্যের ভূমিকায় সন্তোষও প্রকাশ করেছে কেন্দ্রের প্রতিনিধিরা। সুতরাং বঙ্গ–বিজেপি যখন এই সরকারকে দুর্নীতি ইস্যুতে চেপে ধরতে চাইছে তখন এই প্রশংসা এবং অর্থ বরাদ্দ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: মণীশ কোঠারির বাড়ী থেকে ৭ সম্পত্তির হদিশ, মিলিয়ে দেখতে এসডিওতে সিবিআই

বস্তুত কেন্দ্র-রাজ্য মতান্তরে দীর্ঘ দিন ধরে নানা সরকারি প্রকল্প খাতে বরাদ্দ প্রায় বন্ধই করে রেখেছে মোদী সরকার। অবশেষে বুধবার ১০৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে নয়াদিল্লি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের কাজকে প্রশংসা করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই এক হাজার কোটি টাকা রাজ্যে এসে পৌঁছেছে। জল জীবন মিশন প্রকল্পে মূলত রাজ্য দেয় ৫০ শতাংশ টাকা। আর কেন্দ্র দেয় একই পরিমাণ টাকা।

অবশেষে গলল বরফ, জল মিশন প্রকল্পে মিলল টাকা
অবশেষে গলল বরফ, জল মিশন প্রকল্পে মিলল টাকা

অবশেষে গলল বরফ, জল মিশন প্রকল্পে মিলল টাকা

13

জল জীবন মিশনের অধীনে রাজ্য ভালই কাজ করছে বলে প্রশংসা করা হয়। মঙ্গলবার জল জীবন মিশন নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে একটি বৈঠক হয় নবান্নে। সেখানেই উঠে আসে এই তথ্য। কোভিড–১৯ আবহে ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এমন অভিযোগে বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কেন্দ্রের থেকে অনেক দিন পর প্রকল্প খাতে বরাদ্দ পৌঁছেছে বঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর