অবশেষে করোনা মুক্ত ঐশ্বর্য ও আরাধ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নেগেটিভ হলেন অভিষেক পত্নী ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা। টুইট করে অনুরাগীদের নিজেই এ খবর জানিয়েছেন জুনিয়র বচ্চন। সাময়িক স্বস্তি এই জন্যই, কারণ এখনও হাসপাতালে থাকতে হবে অমিতাভ বচ্চন এবং অভিষেককে।চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বিগ বি।

আরও পড়ুনঃ এবার নজরে পাবজি (PUBG)! ভারতে নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ।

সেই রাতেই জানা যায় করোনা থাবা বসিয়েছে ছেলে অভিষেকের শরীরেও। তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে কোভিড পরীক্ষা হয় বাড়ির অন্যান্য সদস্যদেরও। জয়া বচ্চন, ঐশ্বর্য ও আরাধ্যার প্রথমে র‌্যাপিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় সোয়াব টেস্টের রিপোর্টে জানা যায় মারণ ভাইরাসে আক্রান্ত মা ও মেয়ে উভয়েই।

জয়া বচ্চনের রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে।অমিতাভ এবং অভিষেক দুজনেই তখন নানাবতী হাসপাতালে ভর্তি হন। তবে তাঁদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয় বিএমসির পক্ষ থেকে। বিগবি এবং তাঁর ছেলে অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর উদ্বিগ্ন করে তাদের ভক্তরা।

তাই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের আরোগ্য কামনায় নানা রকম পোস্ট করছেন অনুরাগীরা। তারপর বাড়ির খুদে আরাধ্যা এবং ঐশ্বর্যার শারীরিক অবস্থা শুনে ও চিন্তিত ভক্তরা। এবার বাড়ির খুদে আরাধ্যা এবং ঐশ্বর্যা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসায় স্বস্তি ফিরেছে ভক্তদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন