নজরবন্দি ব্যুরোঃ আজ বৈঠকে ব্রাত্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। গতবছর করোনার কোপ পড়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উপর। আর এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ফের দুই অতি গুরুত্ত্বপূর্ণ পরীক্ষার উপর জমেছে অনিশ্চয়তার কালো মেঘ। এমনিতে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিলের শেষেই মিটে যায় দুই পরীক্ষা। তবে এবার রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় মাধ্যমিক পরীক্ষা আগেই পিছিয়ে করে দেওয়া হয়েছিল জুন মাসে।
আর পড়ুনঃ দেশে ফের কিছুটা বাড়ল সংক্রমণ, তবে কমলো মৃত্যুর সংখ্যা
তবে রাজ্যে ভোট চলাকালীন দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বেশিরভাগ রাজ্যেই চলছে লকডাউন। যার জেরে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পিছিয়ে গিয়েছে ইউপিএসসি ও নিটের মত মহা গুরুত্বপূর্ণ পরীক্ষাও। রাজ্যেও করোনার সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের জন্য প্রায় লকডাউন লাগু হয়েছে। যার জেরে আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে তা কবে হবে এখনও সিদ্ধান্ত হয়নি।
তাই আজই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের কর্তা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলে সূত্রের খবর। প্রসঙ্গত করোনাকালে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের যত বিদ্যালয় আছে সেখানে সেফ হোম করা হবে। সেইমতো প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়াও হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কীভাবে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে?
আজ বৈঠকে ব্রাত্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে পর্ষদ কর্তাদের এই বৈঠক ভার্চুয়ালি হবে বলে সূত্রের খবর। কারণ ব্রাত্য বসু করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই। গোটা রাজ্যের কয়েকলক্ষ ছাত্রছাত্রীর আজ নজর থাকবে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের ওপর।



