নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে মরুদেশে মহাযুদ্ধ। ইকুয়াডোরের মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ কাতার। এর আগে কখনও বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণ করতে পারেনি কাতার। তাই এই বিশ্বযুদ্ধে তাঁরা কতটা লড়াই দিতে পারবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Nora Fatehi: কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি


দোহা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে আল বাহাত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের অনুষ্ঠানিক সুচনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে উপস্থিত থাকবেন ৬০ হাজার দর্শক। কিন্তু এই মুহুর্তে ফুটবল জ্বরে ভুগছে গোটা বিশ্ব।

প্রথমবার কাতারে হচ্ছে বিশ্বকাপ। তাই এ বারের বিশ্বকাপে উন্মাদনার কোনও খামতি নেই। বিশ্বের মঞ্চে নিজেদের সংস্কৃতি দেখাতে চায় কাতার। কাতার ফুটবলে সাক্ষী হতে উপস্থিত হয়েছে বিভিন্ন দেশের মানুষ।


শুরু হতে চলেছে মরুদেশে মহাযুদ্ধ, মাত্র এক ঘন্টার অপেক্ষা

একদিনে গ্রুপ এ বিভাগে নেদারল্যান্ড ও সেঙ্গাল ছাড়াও আজ ইকুয়েডোরের মুখোমুখি হতে চলেছে কাতার। তাই গ্রুপ পর্বেই তাঁদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। অন্যদিকে, মাঠে নামার আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে ইকুয়েডর। সূত্রের খবর, কাতারের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে ইকুয়েডোরের ৮ ফুটবলার ঘুষ নিয়েছেন। তাঁদেরকে কী জায়গা দেওয়া হতে পারে?







