Nora Fatehi: কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাজো সাজো রব গোটা বিশ্ব জুড়েই। রোববার থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ইতিহাসে এই প্রথম ভারতীয় হিসাবে ফুটবল বিশ্বকাপে পারর্ফম করতে চলেছে বলিউড সুন্দরী নোরা ফাতেহি। হ্যাঁ, ঠিক পড়ছেন। এবারের বিশ্বকাপ হচ্ছে কাতারে। আর কাতারের মাটিতে বিশ্বকাপের মঞ্চে এবার ঝড় তুলবেন বলিউডের ড্যাসিং গার্ল নোরা ফাতেহি।

আরও পড়ুনঃ পৌষ মাসের আগে ফিফার সর্বনাশ! ক্ষতি ৩৮৮ কোটি টাকা

চার বছরের অপেক্ষার শেষে ফের ফুটবল বিশ্বে সেরা হওয়ার লড়াই, শুরু হবে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’। রবিবার আল বায়াৎ স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শুরু হচ্ছে এই ফুটবলের জমকালো আসর। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিকি মিনাজ, রড স্‌টুয়ার্ট, জাংকুক-সহ একাধিক তারকাকে পারফর্ম করতে দেখা যেতে পারে জানা গেছে।

কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি
কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফুটবল ভক্তরা সঙ্গীত উত্সব এবং কনসার্টের লাইন আপ সম্পর্কে কৌতূহলী, কোন শিল্পীরা তাদের উপস্থিতি চিহ্নিত করবেন বা আপনি কাতারে না থকলে কোথায় লাইভ স্ট্রিমটি দেখবেন। কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী লড়াইয়ের আগে আল বায়েত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রথম কোনো কোরিয়ান শিল্পী পারফর্ম করবেন। অর্থাৎ বিটিএস দলের তারকা জাংকুক যখন মঞ্চে পারফর্ম করবেন, সেটা হবে ঐতিহাসিক মুহূর্ত। বিটিএস-এর পাশাপাশি, সারা বিশ্বের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়াও নোরা ফতেহির অনুষ্ঠান ঘিরে আগ্রহ তুঙ্গে।

এর আগে খবর ছিল যে নোরা ফাতেহিও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন, তবে এর আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি। একই সময়ে, নোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৯ নভেম্বরের অনুষ্ঠানের বিবরণ শেয়ার করেছেন।সেই অনুযায়ী কাতারে ‘ফ্যান ফেস্ট স্টেজে’ নোরার এক ঘণ্টার লাইভ পারফরম্যান্স থাকবে। এতে তিনি বলিউড ও আন্তর্জাতিক গানে পারফর্ম করবেন। নোরা জানান, এই পারফরম্যান্সের সময় কিছু ভাগ্যবান দর্শকও তার সঙ্গে মঞ্চে নাচের সুযোগ পাবেন।

কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি

কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি
কাতারে নতুন চমক, বিশ্বকাপের মঞ্চে বলি সুন্দরী নোরা ফাতেহি

কাতারে পৌঁছনোর আগে ঢাকায় গিয়েছিলেন নোরা। কিন্তু বাংলাদেশবাসীকে বেজায় হতাশ করেছেন নোরা। ঢাকায় গিয়ে মঞ্চে নোরা, চারিদিকে দর্শকদের মধ্যে তখন প্রবল উন্মাদনা। চারিদিক থেকে ভেসে আসছে ‘নোরা নোরা’ বলে চিৎকার। কিন্তু তবুও নোরা কোমর দোলালেন না। বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন নোরা, কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে, দর্শকদের উদ্দেশ্যে ‘উড়ন্ত চুম্বন’  ছুঁড়ে মঞ্চ ছাড়েন দিলবর গার্ল। আর নিমেষে মন খারাপ হয়ে যায় দর্শকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত