ঝুঁকি নিতে নারাজ কমিশন, বাড়তি নিরাপত্তা পাবেন মহিলা প্রার্থীরা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঝুঁকি নিতে নারাজ কমিশন, বাড়তি নিরাপত্তা পাবেন মহিলা প্রার্থীরা। ভোট আবহে অশান্তি এড়াতে ২১এর বিধানসভা নির্বাচনে কার্যত সকল কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং কড়া নিরাপত্তায়। শুধু তৃতীয় দিফার নির্বাচনেই ৩জেলার ৩১টি কেন্দ্রে মোট মজুত ছিলেন প্রায় ৬২ হাজার জওয়ান।

আরও পড়ুনঃ মতুয়া মেলা নিয়ে রাজনীতি, মেলা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়ে দিলেন মতুয়া ভক্তরা।

তবে এই দিফাতেই দুই পৃথক কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির দুই মহিলা প্রার্থীর ওপর যে ভাবে হামলা হয়েছে তাতে আর ঝুঁকি নিতে রাজি নয় কমিশন। একই দিনে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ এবং বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী যেভাবে আক্রান্ত হয়েছেন তাতে কমিশন ব্যবস্থা নিচ্ছে তড়িঘড়ি। প্রসঙ্গত দ্বিতীয় দফার ভোটের আগে নন্দীগ্রাম কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জীর জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষীর দাবি জানাই হয়েছিল এবং কমিশন দ্রুত ব্যবস্থা নিয়েছিল।

আমাগী ১০ তারিখ বাংলায় চতুর্থ দফার ভোট হবে ৫ জেলার ৪৪ আসনে। সব দল এবং নির্দল মিলিয়ে ৪৪ আসনের প্রার্থী সংখ্যা ৩৭৩ এবং এর মধ্যে এক চতুর্থাংশ মহিলা প্রার্থী। অশান্ত পরিবেশেও রাজ্যে এভাবে মহিলা প্রার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। সবদিক নজির রেখে ইতিমধ্যেই জানানো হয়েছে পরের ৫ দফায় বাড়তি নিরাপত্তা পাবেন মহিলা প্রার্থীরা। এমনিতেও মহিলা পুরুষ নির্বিশেষে নিজের কেন্দ্রের ভোটের দিন প্রার্থীরা একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী পেয়ে থাকেন।

ঝুঁকি নিতে নারাজ কমিশন, সূত্রের খবর তৃতীয় দফার নির্বাচনের দিনের ঘটনার পর বাকি সব মহিলা প্রার্থীদের জন্য আরো একজন করে সশস্ত্র নিরাপত্তাকর্মী বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। এছাড়াও ভোটের দিন কোনো মহা কর্মী আবেদন করতে পারেন অতিরিক্ত নিরাপত্তারক্ষীর জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর