কোটা মুক্ত বাংলাদেশের দাবিতে চলছে আন্দোলন। ইতিমধ্যেই গিয়েছে শতাধিক প্রাণ। অশান্তির আবহে দেশজুড়ে মোতায়েন সেনা। থমথমে সীমান্ত। সীমান্ত পেড়িয়ে আসছেন বহু ভারতীয়। সীমান্তে আটকে বাংলাদেশি নাগরিকেরাও। এরই মাঝে এদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে বহু ভারতীয় বাংলাদেশ ছেড়ে এপাড়ে চলে আসছেন। চিকিৎসাজনিত কারণেও অনেকে বাংলাদেশ থেকে আসছেন।

কার্ফু থাকায় আগে বাংলাদেশ থেকে এসে এখন সীমান্তে আটকে আছেন অনেকে। কেউ কেউ যেমন উদ্বেগ, আতঙ্কে মুখ খুলতে চাননি, তেমনিই কেউ কেউ জানাচ্ছেন ওপারের পরিস্থিতি খুবই সঙ্কটজনক। সে কারণেই অনুমতি নিয়ে কাগজপত্র দেখিয়ে কার্ফু শিথিল হতেই চলে এসেছেন।



ওপর দিকে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা। মূলত এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে। ওপার বাংলার পরিস্থিতি ক্রমাগত অবনতি হতেই ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছেন। জানা গিয়েছে, ত্রিপুরার আগরতলার কাছে আখুরা বন্দর ও মেঘালয়ের ডাউকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছেন পড়ুয়ারা।
বাংলাদেশের অশান্তির জেরে অনুপ্রবেশের আশঙ্কা, দেশে ফিরছে ভারতীয় ছাত্ররা

মূলত উত্তর প্রদেশ, হরিয়ানা, মেঘালয়, জম্মু-কাশ্মীরের পড়ুয়ারাই বাংলাদেশে পড়তে গিয়েছিলেন। তারাই দেশে ফিরে আসছেন। মেঘালয়ে আধিকারিকরা জানিয়েছেন, ২০০-রও বেশি পড়ুয়া সীমান্ত পার করে দেশে এসেছেন। ভূটান ও নেপালেরও বহু পড়ুয়া আপাতত ভারতে চলে এসেছেন।







