যুদ্ধে যাওয়ার আগে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসলেন বাবা, ভাইরাল সেই ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বৃহস্পতিবার সকাল থেকেই বোমাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাশিয়ার দাবী, ৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হয়েছে ১১ টি বিমানঘাঁটি। এই পরিস্থিতিতে এক অজানা আতঙ্ক দানা বেঁধেছে সেদেশের নাগরিকদের বুকে। পাশাপাশি বিচ্ছেদ, নৃশংসতার ছবি ধরা দিয়েছে সর্বত্র। এসবের মাঝেই সকলের চোখে জল আনছে ইউক্রেনের কিয়েভের একটা বাসের সামনে দাঁড়িয়ে থাকা বাবা-মেয়ের ভিডিও।

আরও পড়ুনঃ Sachin Tendulkar: ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি, ক্ষোভ প্রকাশ মাস্টার ব্লাস্টারের

বর্তমানে নেটমাধ্যমে ছেয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাতাবরনের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বাবা যাচ্ছেন যুদ্ধে। আর তার ছোট্ট মেয়ে এগিয়ে দিতে এসেছে ড্যাডিকে। কিন্তু কবে শেষ হবে যুদ্ধ? আবার কবে দেখা হবে একে অপরের? তা জানা নেই কারুর। ছোট্ট মেয়েটা যুদ্ধের অর্থ না বুঝলেও বাবা তো বুঝতে পারছেন সমস্ত কিছু। হয়তো দেশের সেবায় উজাড় করে দিতে হবে নিজের প্রাণ। তাই বিদায় বেলায় বাবা যেন বুকে চেপে ধরে রাখতে চান নিজের মেয়েকে।

যুদ্ধে যাওয়ার আগে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসলেন বাবা, চোখে জল নেটিজেনদের

বাবা-মেয়ের সেই ছবিই আজ চোখের জল ঝরাচ্ছে নেটিজেনদের। ইউক্রেনের রাজধানীর বুকে কোনও এক নাগরিকের তোলা সেই ছোট্ট ক্লিপিংস আজ ভাইরাল নেটমাধ্যমে। যেখানে যুদ্ধে যাওয়ার আগে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসলেন বাবা। কিছুক্ষণ পরে নিজের মেয়ে-স্ত্রীকে অন্যত্র পাঠিয়ে রওনা দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন