Sachin Tendulkar: ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি, ক্ষোভ প্রকাশ মাস্টার ব্লাস্টারের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাইশ গজের লড়াই থেকে আগেই অবসর নিয়েছেন শচীন তেন্ডুলকর। তবে আজও ক্রিকেটপ্রেমীদের কাছে ঈশ্বর হয়ে রয়েছেন তিনি। এবার তারই ছবি বিকৃত করে ব্যবহার করল গোয়ার এক ক্যাসিনো। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুনঃ  রাশিয়ার পক্ষ না নিয়ে ভারত যদি আমেরিকার পক্ষ নেয়….. কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট?

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শচীন লেখেন,’আমার লিগাল টিম এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করছে। তাও আমার মনে হয় এই বিষয়ে সকলেরই জানা উচিত।’ তারপরই ওই ক্যাসিনোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে শচীন অনুরাগীরা। একের পর এক পেজ থেকে বইতে থাকে নিন্দার ঝড়। কিন্তু কীভাবে এবিষয়ে জানলেন লিটল মাস্টার?

নেটমাধ্যম থেকে তিনি আরও লেখেন, ”আমি কোনদিনই জুয়া,তামাক, কিংবা আ্যলকোহলের বিজ্ঞাপন করিনি।” বলাবাহুল্য, নিজের ক্রিকেটারী জীবনে যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ মাস্টার ব্লাস্টার। যা মন কাড়ত তার সতীর্থদের। এমনকি তার আদব কায়দা আজও অনুসরণ করে নয়া ক্রিকেট তারকারা। কিন্তু তার ছবিই ব্যবহার করা হবে একটি ক্যাসিনোর পরিচিতির জন্য! হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি শচীন।

  ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি, ক্ষুব্ধ অনুগামীরা

Some bowling records of Sachin Tendulkar dgtl - Anandabazar
ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি, ক্ষোভ প্রকাশ মাস্টার ব্লাস্টারের

  

সেকারনে নিজেকে সামলাতে না পেরে তিনি বলেন, ”এটা দেখা খুবই যন্ত্রণাদায়ক যে আমার ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।” কিন্তু কারা রয়েছে এসবের পিছনে? জানা গিয়েছে, বিগ ড্যাডি নামে এক গোয়ান ক্যাসিনো রয়েছে সমস্ত কিছুর মূলে। কিন্তু ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি দেখা যাবে তা কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুগামীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত