Nail Care: নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  নখ বাড়াতে চাইছেন? সামনেই সরস্বতী পুজো, হাতে মাত্র আর ২ দিন। ত্বকের যত্নে কত কিছুই তো করা হচ্ছে কিন্তু নখের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে তো? ত্বকের যত্নের পাশাপাশি নখের যত্নের জন্য রাখুন কিছুটা সময়। হাতের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে নখের উপর। নখ যেহেতু হাতের আকর্ষণ বাড়িয়ে দেয় সেহেতু চলুন জেনে নিই নখ দ্রুত বড় ও শক্ত করার কিছু উপায়। সপ্তাহে অন্তত একদিন হাত পায়ের নখের যত্ন নিন।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার, হার্ট সার্জারির সম্ভাবনা

প্রত্যেক মেয়েই লম্বা নখ রাখতে পছন্দ করে, এতে হাত ও পায়ের সৌন্দর্য আরও বেশি করে ফুটে ওঠে। কিন্তু অনেক সময় নখ বাড়তে পারে না, একটু বড় হলেই ভেঙে যায়। তাই অনেকেই নখ বাড়ানো বন্ধ করে দেন।
এমন সমস্যা মাঝেমধ্যেই হয়ে থাকে। তার জন্য কখনও মন খারাপ হয়। আবার কখনও পার্লারে যাওয়া বেড়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন সহজেই। ঘরেই যদি একটু যত্ন নেন, তবে আর এ ভাবে কথায় কথায় নখ ভেঙে যাবে না। নায়িকাদের মতো লম্বা নখে পছন্দের নেলপলিশ লাগিয়ে দিব্যি ছবি তুলতে পারবেন।

লেবুর রসঃ নখের জন্য ভিটামিন সি খুবই উপকারী। খাটনিও বিশেষ নেই। শুধু এক টুকরো পতিলেবু কেটে নিয়ে ভাল ভাবে ঘষতে হবে হাত এবং পায়ের নখের উপর। রোজ মিনিট পাঁচেক এ ভাবে নিতে হবে নখের যত্ন। ফল মিলবে কয়েক দিনেই।

নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?
নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?

টুথপেস্টঃ নখ বাড়ানোর জন্য আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন। নখের উপরে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষুন। আপনার নখ এক সপ্তাহের মধ্যে বেড়ে উঠবে।

নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?
নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?

নারকেল তেলঃ উষ্ণ নারকেল তেলও নখ শক্ত করতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ই এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প নারকেল তেল নখে ভাল করে মেখে নিলেই হবে।

নখের সোন্দর্য বাড়াতে যা করণীয় | mysepik.com – Bengali Online News Portal

মধুঃ মধু নানা ভাবে নখে পুষ্টি জোগায়। মধু আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটি প্যাক বানিয়ে রাখা যেতে পারে। রোজ সেই প্যাকটি নখের চারধারে মেখে নিতে হবে। তার পর মিনিট ১৫ রেখে তা ধুয়ে ফেলুন। অনেক সমস্যার সমাধান হবে।

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায় জানেন কী?

অলিভ অয়েলঃ ত্বক শুষ্ক হয়ে গেলে যেমন সমস্যা দেখা দেয়, ঠিক তেমনই নখ শুষ্ক হলেও হয়। কথায় কথায় ধার থেকে ভেঙে যায় নখ। নিয়মিত অলিভ অয়েল দিয়ে মালিশ করলে নখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমবে। ফলে কথায় কথায় আর ভাঙবে না নখ।

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায় জানেন কী?

রসুনঃ নখ লম্বা করতে রসুন খুব সহায়ক বলে প্রমাণিত। লম্বা নখের জন্য, কাঁচা রসুনের কোয়া কেটে আপনার নখে ঘষুন। এটি করলে, এক সপ্তাহের মধ্যে নখ বাড়তে শুরু করবে। রসুনে সেলেনিয়াম থাকে, যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে।

নখ বাড়াতে চাইছেন? এক রাতেই নখ দ্রুত বড় ও শক্ত এবং সুন্দর করবেন কী ভাবে?

রসুনের সাহায্যে নখ শক্ত ও বড় করার বিউটি টিপস | How to Grow Nails Faster | Beauty Tips Bangla - YouTube

শাক-সব্জিঃ নখের স্বাস্থ্যের জন্যও জরুরি শাক-সব্জি। নিয়মিত নানা ধরনের শাক-সব্জি খেলে ভিটামিন বি৯ যথেষ্ট পরিমাণে পাবে শরীর। আর তা-ই নখের যত্ন নিতে সাহায্য করবে। নখ শক্ত হবে।

নখ মজবুত করার ৪ টি ঘরোয়া উপায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত