নজরবন্দি ব্যুরোঃ শহর কলকাতায় চলছে জাল স্যানিটাইজারের রমরমা বাজার, করোনা আবহ অত্যাবশ্যক পন্য স্যানিটাইজার। আর সেই অত্যাবশ্যক পন্য নিয়েই চলছে মানুষ ঠকানোর ব্যবসা। রমরমিয়ে চলছে নকল স্যানিটাইজারের ব্যবসা। যা ব্যবহার করায় শরীরে দেখা দিতে পারে অন্য সমস্যা। মধ্য কলকাতার এজরা স্ট্রিটে তল্লাশি চালিয়ে প্রচুর স্যানিটাইজারের জার ও বোতল উদ্ধার করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ফোর্স।
আরও পড়ুনঃ ২-১৮ বছর বয়সিদের টিকার জন্য, ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেল ‘ কোভ্যাকসিন’।
পুলিশের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে নকল স্যানিটাইজারের কারবার করছে কিছু চক্র। এই জাল স্যানিটাইজারের খুবই নিন্ম মানের ও ক্ষতিকর বলেই দাবি পুলিশের। ইতিমধ্যেই উদ্ধার করা এই সমস্ত স্যানিটাইজার পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন যাবৎ ধরে খবর মিলছিল জাল স্যানিটাইজারের কারবারে।
খোদ কলকাতার বুকে এই ব্যবসা চলছে। পুলিশের তরফে জানানো হয়, বিষাক্ত মিথাইল অ্যালকোহল স্যানিটাইজারে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। যা শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক গুন বাড়িয়ে দিচ্ছে। এর ফলে নতুন রোগ দেখা দিতে পারে। ওই স্যানিটাইজার ব্যবহার করায় ত্বকের ক্ষতি হচ্ছে। এই অভিযোগের উপর ভিত্তি করেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ফোর্সের গোয়েন্দাদের তদন্তে নাবেন। মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিট ও এজরা স্ট্রিটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।
শহর কলকাতায় চলছে জাল স্যানিটাইজারের রমরমা বাজার, ওই সমস্ত এলাকার বিভিন্ন দোকান ও গোডাউনে ক্রেতা সেজে খোঁজখবর শুরু করেন পুলিশ আধিকারিকরা। এজরা স্ট্রিটের একটি দোকানে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রচুর জার ও বোতলে রাখা নীল রঙের স্যানিটাইজার। আধ লিটার, এক লিটার, পাঁচ লিটারের বোতল ও জারে রাখা ছিল এই নীল রঙের তরল গুলি। বোতল ও জারে অপরিচিত সংস্থার নাম লেখা। মোট ৩৮০ লিটার জাল স্যানিটাইজার উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ১ ব্যাক্তিকে।



