Fake Leader: এবার রাজ্যে ভুয়ো নেতা! তাও আবার তৃণমূলের, অবশেষে গ্রেপ্তার কীর্তিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ ভুয়ো তৃণমূল নেতা? তাও আবার রাজ্য পর্যায়ের বলে দাবি! সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তৃণমূল রাজ্য নেতার বক্তব্য ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্তরে। ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব স্বপন মুখার্জি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তপন থানা অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ফের পদ্ম রাজ, আনন্দে আত্মহারা কঙ্গনা, কি বললেন অভিনেত্রী

পাশাপাশি ওই ভুয়ো নেতার বক্তব্যে উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তাতে এদিনই জেলা কোর কমিটির বৈঠক ডেকেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক। এই ঘটনায় আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তরের চরম গোষ্ঠীদ্বন্দ্ব।

29 9

অভিযোগ পেয়ে ভুয়ো ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ। কোলকাতার হেয়ার স্ট্রীট থানা এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে তপন থানার পুলিশ।তাকে আজ বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় বলে আদালত সুত্রে জানা গেছে।

30 12

বালুরঘাট আদালতের সরকারি আইনজিবি টাইটু চক্রবর্তী জানান, ওই নামে একজনকে তপন থানার পুলিশ আজ আদালতে পেশ করে, আদালতে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

28

এবার রাজ্যে ভুয়ো নেতা! তাও আবার তৃণমূলের, অবশেষে গ্রেপ্তার কীর্তিমান

সরকারি আইনজীবী আরো জানান, ভুয়ো তৃনমূল নেতা স্বপন মুখার্জি কে বালুরঘাট আদালতে তুললে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন