শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?

কেবল চুল নয় আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও পেঁয়াজের জুরি মেলা ভার। রূপের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজ (Skin Care with Onion)?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চুলের জন্য পেঁয়াজ অত্যন্ত উপকারী। চুল পড়া প্রতিরোধ করা, নতুন চুল গজানো এমন নানা সমস্যার সমাধান রয়েছে হেঁশেলের এই সবজিতে। তবে কেবল চুল নয় আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও পেঁয়াজের জুরি মেলা ভার। বিষয়টা অবাক করলেও একেবারে সত্যি কথা। রূপের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজ (Skin Care with Onion)? জেনে নিন বিস্তারিত।

শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?

আরও পড়ুন: ধোনির নাম ব্যবহার করে কোটি টাকার ব্যবসা! প্রতারণার শিকার মাহি

অনেকের মুখেই লাল দাগ, ব্রণর সমস্যা দেখা যায়। সৌন্দর্য কমে যায়, জেল্লা হারায়। এর সমাধান আছে পেঁয়াজে। বলে রাখা ভালো, ত্বকে মেলানিনের মাত্রা বেড়ে গেলে মুখে লাল দাগ দেখা যায়। প্রতিদিন ১ থেকে ২ চামচ পেঁয়াজের রোস তুলো দিয়ে লাল হয়ে যাওয়া জায়গায় হালকা হালকা করে লাগিয়ে নিন। পেঁয়াজের রসে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-পিগমেন্টেশন বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার মুখের লাল দাগ কমাতে সাহায্য করবে। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত করলে শীঘ্রই সৌন্দর্য বাড়বে আপনার ত্বকের।

শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?

পেঁয়াজের রসের সঙ্গে মধু ব্যবহার করেও মুখে লাগাতে পারেন, এরফলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসবে। ১-২ চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখ লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে ম্যাসাজ করে নিয়ে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?

শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?
শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?

বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। একটি বাটিতে ২ চামচ পেঁয়াজের রস, ২ চামচ ব্যাসন, ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। এবার এটি মুখে-গলায়-ঘাড়ে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। সময় হয়ে গেলে ম্যাসাজ করে করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত