নজরবন্দি ব্যুরোঃ গতবছর থেকেই সকলের রাতের ঘুম কেড়েছে মারণ করোনা ভাইরাস। তবে দ্বিতীয় ঢেউয়ের পর বেশকিছুটা সময় সকল কে স্বস্তি দিয়েছিল কোভিড গ্রাফ। কিন্তু এবার এক নতুন প্রজাতি নিয়ে সকলের সামনে হাজির এই ভাইরাস। যা ফের চিন্তায় ফেলেছে দেশ তথা গোটা বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীদের।
আরও পড়ুনঃ Weather Update: ফের ঘোট বাঁধছে নিম্নচাপ, কি বলছেন আবহাওয়াবিদরা?
আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে উঠে আসা তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৮ হাজার ৭৭৪ জন। যা গতকালের তুলনায় বেশ কিছুটা অংশে বেশি। পাশাপাশি সকল কে চিন্তায় রাখছে কর্ণাটক ও কেরলের করোনা সংক্রমণ।
একদিকে যখন সংক্রমণ নিয়ে চিকিৎসকরা সচেতন থাকার নির্দেশ দিচ্ছেন কেরল কে ঠিক তাকে পাল্লা দিয়েই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ গণ্ডি ছারিয়ে ফের সকলের চিন্তা বাড়িয়েছে কর্ণাটক। প্রথমদিকে প্রত্যেকের শরীরে ওমিক্রনের সংক্রমণের আশঙ্কা করা হলেও পরবর্তী তে জানা যায় তাঁদের সকলের শরীরেই ডেল্টা স্ট্রেনের হদিস মিলেছে।
ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যা

তবে গোটা দেশের চিকিৎসকদের চিন্তায় রেখেছে বাড়তে থাকা মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারালেন ৬২১ জন। যা গতকাল ছিল ৪৬৫, তবে আগেভাগেই ওমিক্রন নিয়ে বাড়তি সাবধানী হতে মরিয়া দেশের চিকিৎসা মহল।



