Weird Attraction for Balloons: বেলুনের প্রতি চরম যৌন আকর্ষণ বৃদ্ধের, শোয়ার ঘরে ৫০ হাজার বেলুনকেই রোজ চুমু খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বে বিচিত্র অভ্যাস রয়েছে অনেকের। বিচিত্র তাঁদের পছন্দ, বিচিত্র তাঁদের ভাবনা চিন্তা। মানুষ নানা কিছুর প্রতি আকর্ষিত হতে পারে। যৌন আকর্ষণও প্রত্যেকের আলাদা। তবে সম্প্রতি এমন একজনের গল্প জানা গিয়েছে যার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেলুন! হ্যাঁ, রঙ বেরঙের নরম বেলুনের প্রতি যৌনভাবে আকর্ষিত এই ব্যক্তি (Weird Attraction for Balloons)!

আরও পড়ুনঃ ঠান্ডার এবং সমৃদ্ধি ঘরে আনতে লাগান এই গাছ গুলি

দ্য সানের এক প্রতিবেদন অনুযায়ী বেলুন (Strange Obsession) দেখে বিচলিত হয়ে যান এই ব্যক্তি। কোথাও বেলুন দেখলেই গিয়ে জড়িয়েও ধরেন। TLC-র My Strange Addiction নামের শো-তে এসেছিলেন জুলিয়াস নামের এই ব্যক্তি। সেখানেই নিজের অদ্ভুত এই আকর্ষণ বা নেশার সম্পর্কে কথা বলেন তিনি।

জুলিয়াস জানান, সাধারণত বিপরীত লিঙ্গের বা সমলিঙ্গেরও মানুষের প্রতি যে ধরনের যৌন আকর্ষণ অনুভব করেন কেউ, নরম, আলতো বেলুন দেখলে তাঁর ঠিক একই ধরনের (Weird Attraction for Balloons) অনুভূতি হয়। বেলুন দেখলেই জড়িয়ে ধরেন জুলিয়াস, বেলুনকে চুমুও খান!

জুলিয়াস জানিয়েছেন ৪ বছর বয়স থেকেই এই অদ্ভুত আকর্ষণ টের পান তিনি। সেই সময় এক হাসপাতালে ভর্তি ছিলেন জুলিয়াস, আর তাঁর মা তাঁকে নীল রঙের একটি বেলুন দিয়েছিলেন। যখন নার্স সেই বেলুনটি ফাটিয়ে দেন, সারা রাত কেঁদেছিলেন জুলিয়াস। তিনি জানান, কোথাও বেলুন ফাটানো হচ্ছে দেখলে প্রচণ্ড কষ্ট হয় তাঁর, সব ভুলে তিনি বেলুন বাঁচাতে পৌঁছে যান।

মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যক্তিদের, যারা বেলুনের প্রতি আকর্ষিত তাঁদের লুনার বলা হয়। অনেকেই জেনে অবাক হবেন যে জুলিয়াস নিজের শোয়ার ঘরে ৫০ হাজার বেলুন টাঙিয়ে রেখেছেন এবং প্রতিটা বেলুনের সঙ্গে একটি প্রেমের গল্প জড়িয়ে।

বেলুনের প্রতি চরম যৌন আকর্ষণ বৃদ্ধের, শোয়ার ঘরে ৫০ হাজার বেলুনকেই রোজ চুমু খান

main qimg 3fe937dbafa764f0245831fd4b74a6a7 lq

বেলুনকে (Weird Attraction for Balloons) জড়িয়ে ধরলে জুলিয়েয়াসের মনে হয় তাঁর জীবনে আর কোনও কষ্ট নেই। বেলুন জড়বস্তু ঠিকই কিন্তু জুলিয়াসের কাছে তারা ভালোবাসার মানুষের মতোই জলজ্যান্ত। ৬২ বছর বয়সী জুলিয়াসের স্ত্রীও রয়েছে, শুরুর দিকে স্বামীর এই অদ্ভুত আকর্ষণ (Weird Attraction for Balloons) জেনে অবাকই হয়েছিলেন তিনি। এখন একেবারেই অভ্যস্ত তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত