Adipurush Update: ‘প্রত্যেক রাক্ষসকে দেখে মনে হচ্ছে প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে’ আদিপুরুষ নিয়ে বিস্ফোরক অনুরাগীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এতদিনের অবসানের পর অবশেষে মুক্তি পেল আদিপুরুষ। আজই পেক্ষাগৃহে মুক্তি পেল এই সিনেমা। এই সিনেমার বেশ কিছু ঝলক অনেক আগে থেকেই প্রকাশ্যে এসেছিল। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে একাধিক বিতর্ক দেখা গিয়েছিল। তবে এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদও ছিল বেশ তুঙ্গে।

আরও পড়ুনঃ দুধ আর কলা দিয়েই বানিয়ে নিন জিভে জল আনা এই রেসিপি, নিবেদন করতে পারবেন প্রসাদেও

জানা যাচ্ছে যে প্রাথমিক হিসেব অনুযায়ী এই ছবি সারা বিশ্ব জুড়ে প্রায় ১০০ কোটি টাকার ব্যাবসা করবে। এই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পাওয়া নিয়ে বেশ সরগরম হয়ে ছিল। এই ছবি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তবে পরে ছবি নির্মাতারা তা পিছিয়েছে। সিজিআই নিয়ে বেশ ট্রোল হয়েছিল সেই সময়। পরে নাকি তারা ২০০ কোটি টাকা দিয়ে তারা তার বদল করেন।

351107964 756581179553134 1708765045194198656 n

রাবণের রুপ নিয়েও সেই সময় বেশ কটাক্ষের স্বীকার হতে হয়েছিল। অনেকে মন্তব্য করেছিল রাবণের চেহারা নাকি মুসলমান দস্যুর মত লাগছিল। তবে পরে তা বদল হয়েছে কিনা তা দেখার জন্যই মুখিয়ে ছিল দর্শকেরা। তবে না কোন রকমের বদলই আনা হয়নি রাবনের চেহারায়। লঙ্কার আবহাওা স্বাভাবিক ভাবে গরমই হওয়ার কথা। কিন্ত রাবনের পোশাকে তা বিন্দু মাত্র বোঝা গেল না।

‘প্রত্যেক রাক্ষসকে দেখে মনে হচ্ছে প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে’ খুব একটা প্রভাব ফেলতে পারেনি দর্শকদের মনে 

354533245 1405028276957411 4076438366650102190 nশুধু তাই নয় গোটা সিনেমা জুড়েই সইফ কিংকংয়ের মত হেঁটে বেড়িয়েছিলেন। এই ছবি দেখে যে দর্শকেরাও বিশেষ খুশি হয়নি। তা পেক্ষাগৃহের বাইরে তাদের ফিল্ম রিভিউ দেখেই বোঝা যাচ্ছে। এক অনুরাগীতো বলেই বসলেন ‘গোটা সিনেমায় বিশেষ কিছুই নেই’। শুধু তাই নয় তিনি আরও বলেন ‘প্রত্যেক রাক্ষসকে দেখে মনে হচ্ছে প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে’ অনেকে আবার সংলাপ নিয়ে অসুখি। কেউ আবার অভিনয় নিয়ে। সব মিলিয়ে প্রথম দিনেই বেশ সমালোচিত এই সিনেমা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর