Bhaichung Bhutia: রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে হেরেছেন বাইচুং ভুটিয়া। কিন্তু নবনির্বাচিত কার্যকরী কমিটিতে আছেন এই ফুটবলার। গতকাল এই কমিটির বৈঠক ছিল কিন্তু এই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ শিক্ষকের বদলি ঘিরে বিতর্ক, পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব প্রধান শিক্ষক

তাহলে কি ফেডারেশনের এই পদে আর থাকবেন না পাহাড়ি বিছে? এই নিয়ে এবার নিজের মুখ খুললেন প্রাক্তন তারকা ফুটবলার। তিনি জানান, “আমি কো-অপ্ট সদস্য হিসেবে ওখানে (এগজিকিউটিভ কমিটি) আছি। আজকের বৈঠকে উপস্থিত ছিলাম না। দিনকয়েকের মধ্যে সিদ্ধান্ত নেব যে, কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত থাকব কি না।” কিন্তু কেন এই রকম ভাবছেন বাইচুং? তাহলে কি ভোটে হেরে হতাশ তিনি?

রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং

ফেডারেশনের নির্বাচনকে ঘিরে যে উচ্চপর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ ঘটেছে, তা দেখে বিস্মিত বাইচুং । তার পরিপ্রেক্ষিতে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেন, “আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। ফেডারেশনের নির্বাচনকে ঘিরে এতটা উচ্চপর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ ঘটবে, তা মোটেই আশা করিনি। আমার কাছে এটা ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচন ছিল। দায়িত্ববান হিসেবে সেখানে নিজের অবদান রাখতে চেয়েছি।”

রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং
রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং

তিনি আরও বলেন,“ওরা যদি জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিল, তাহলে কেন একজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীকে বেশি রাতে হোটেলে আসতে হল? শুধু তাই নয়, রাত আড়াইটে, নির্বাচনের আগে ভোররাত পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে ছিলেন। আর ভোটারদের রাখা হয়েছিল হোটেলের একটি নির্দিষ্ট ফ্লোরে। সেই ফ্লোরের সঙ্গে বাইরের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং

রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং

আমি অনেক চেষ্টা করেও রাজস্থান স্টেট অ্যাসোসিয়েশনের সচিব, যিনি নিজেও ভোটার ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।” সব মিলিয়ে এই নির্বাচনের পর ভারতীয় ফুটবলে আগামী দিনে উন্নয়নের পথে বাধা হয়ে যাবে না তো?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত