সামনে লোকসভা নির্বাচন। সেই আবহে আজ বঙ্গে ফের প্রধানমন্ত্রী। শনিবার উত্তরবঙ্গে জোড়া কর্মসুচি প্রধানমন্ত্রীর।আজ শিলিগুড়িতে প্রথম রাজনৈতিক সভায় যোগ দিতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে বাংলায় চারবার সভা করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই অভিজিতের নামে তমলুকে শুরু হয়েছে দেওয়াল লিখন।
আরও পড়ুন: পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক ‘অভিষেক’

অপর দিকে আজ মোদির সভায় উপস্থিত থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি তে যোগদান করেই এক বাংলা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেবার সময় সিপি আই এম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি। তিনি কেন এই বামদলে যোগদান করেননি তার কারণ বলতে গিয়ে তিনি বলেন,

“সিপিএমের তরফেও আমার কাছে প্রস্তাব এসেছিল। সেক্ষেত্রে যাদবপুর থেকে সিপি আই এম থেকে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু আমি সময় নিয়ে জানিয়ে দিয়েছি আমি পারব না। কারণ সিপিএম শৃঙ্খলা বলে পার্টির অন্দরে যেটা চালায়, এত একটা জটিল ব্যাপার আর এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত মানুষের যে বারোটা বেজেছে, ভাল মানুষের, যাঁরা আবেগ নিয়ে, বুদ্ধি দিয়ে রাজনীতিটা করতে গিয়েছিলেন।
সিপিএম-এর প্রস্তাব ছিল, কিন্তু কেন যাননি? বাম দল নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ওই একটা পার্টির শৃঙ্খলার নামে চাপিয়ে দেওয়া, এটা করা যাবে, ওটা করা যাবে না, সেটা কোনও ক্রিয়েটিভ লোক মেনে নিতে পারেন না”। আর কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক মতাদর্শগত কিছু ফারাক রয়েছে। তাই শাসকদলের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে তিনি বিজেপিকেই বেছে নিয়েছেন।



