নবান্ন অভিযান ঘিরে তুল কালাম, একের পর এক ব্যারিকেড ভাঙা শুরু

নবান্ন অভিযান ঘিরে তুল কালাম, একের পর এক ব্যারিকেড ভাঙা শুরু । পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান ছোঁড়া হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর কাণ্ডের প্রতিবাদে নির্যাতিতার বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযান মিছিল ঘিরে শুরু তুলকালাম। ব্যারিকেট ভেঙে এগানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। এর পরেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোঁড়া হয় কাদানে গ্যাস। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের দিকে এগোতে থাকা মিছিলেই শুরু উত্তেজনা। গতকাল থেকেই যে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল পুলিশ তা অনায়াসেই ভেঙ্গে দেয় আন্দোলনকারীরা। এরপর পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। জাতীয় পতাকা নিয়ে ব্যারিকেডের উপর উঠে পড়ে আন্দোলনকারীরা। পুলিশের তরফ থেকে মাইকিং করে সচেতনতা করা হয়। ছোড়া হয় জল কামান।

একই সাথে উত্তেজনা হাওড়া ব্রিজেও। হাওড়া ব্রিজের উপর দিয়ে আসা আন্দোলনকারীদের আটকালে শুরু হয় উত্তেজনা। এরপরই পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান ছোঁড়া হয়। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে। রীতিমত ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা চত্বর। জল কামানের তোরে কিছুটা সরে গিয়েছে আন্দোলনকারীরা, তবে তারা পিছু হাঁটতে নারাজ। আন্দোলনকারীদের দাবি, “আমাদের এই মিছিল একেবারে শান্তিপূর্ণ ছিল পুলিশ উত্তপ্ত হতে বাধ্য করল। আজ পুলিশ গুলি করলে করুক। গুলি করলেও পিছু হাঁটবো না। ” পাশাপাশি তাদের একটাই দাবি, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। আক্রান্ত মহিলারও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর