নজরবন্দি ব্যুরোঃ মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেল বলিউড সেলেব ক্যাটরিনা ও ভিকির। তাঁদের বিয়ে নিয়ে বলিউড থেকে গোটা দেশ মেতে উঠেছিল। এই বিয়ে নিয়ে দুই অভিনেতা অভিনেত্রীর ফ্যানদের মধ্যে ছিল উত্তেজনা। সংবাদমাধ্যম এই বিয়ে নিয়ে বেশ কদিন মেতে উঠেছিল। কোথায় বিয়ে, বিয়েতে খাবার মেনু কি, বিয়েতে ক্যাটরিনা ভিকি কি ড্রেস পড়ছেন এরকম নানা সংবাদ।
আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
বিয়ে শেষ, মুম্বাই ফিরেছেন নব দম্পতি। তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। আর এবার সামনে এলো উপহারের পালা। ক্যাটরিনা এবং ভিকি কে কোন সেলিব্রেটি কি উপহার দিলেন এবং তারই বা দাম কত? সেই খবর এবার সামনে এসেছে। আর এখানেই সকলকে টেক্কা দিয়েছেন ভাইজান। জানেন তিনি তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে কি এবং কত টাকা উপহার দিয়েছেন? ক্যাটরিনাকে সালমান খান সবচেয়ে দামি উপহার দিয়েছেন।
তিনি উপহার দিয়েছেন একটি রেঞ্জ রোভার গাড়ি যার মূল্য তিন কোটি টাকা। অপরদিকে ক্যাটরিনার আর এক প্রেমিক রানবির কাপুর তিনি উপহার দিয়েছেন দু কোটি সাত লক্ষ টাকার একটি হিরের নেকলেস। রানবিরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট ক্যাটকে দিয়েছেন লক্ষাধিক টাকার পারফিউম। এই মুহূর্তে ক্যাটরিনা এবং ভিকির প্রতিবেশী বিরাট কোহলির স্ত্রি অনুষ্কা শর্মা তিনি ক্যাটরিনাকে উপহার দিয়েছেন ৬ লক্ষ টাকার বেশি দামের কানের দুল।
একসাথে অনেক ছবিতে কিং খানের সঙ্গে কাজ করেছে ক্যাট। শাহরুখ তার নায়িকা কি উপহার দিয়েছেন? তিনি দিয়েছেন দেড় লক্ষ টাকা দামের একটি পেইন্টিং। বলিউডের আরেক অভিনেতা ঋত্বিক রশন তিনি ভিকি-ক্যাটকে কি উপহার দিয়েছেন? একটি বাইক। যদিও এটি প্রধানত তিনি ভিকিকে দিয়েছেন। একটি বিএমডব্লিউ বাইক যার দাম তিন লক্ষ টাকা।
ক্যাট কে সবচেয়ে দামি উপহার দিলেন প্রাক্তন প্রেমিক সলমন, কি সেটা জানেন?
ভিকির বান্ধবী তাপসী পান্নু তিনি উপহার দিয়েছেন ভিকিকে ১.৪ লক্ষ টাকার একটি প্লাটিনাম রিস্টব্যান্ড। এছাড়াও অন্যান্যরা দিয়েছেন প্রচুর উপহার। তবে সবার প্রশ্ন বর ভিকিকে কি উপহার দিলেন ক্যাট। ক্যাট তার বরের জন্য মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন যার দাম ১৫ কোটি টাকা। একেই তো বলে সেলিব্রেটিদের বিয়ে








