নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন আগেই ঘোষণা করেছিলেন ডবল ডিজিট পার করতে পারবেনা বিজেপি। ডবল ডিজিট পার করলে তিনি প্রশান্ত কিশোর কাজ ছেড়ে দেবেন। আজ নির্বাচনী ফলাফলের দিন তাঁর কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। ডবল ডিজিট পার করা দূরের কথা তার অনেক আগেই মাত্র ৮০ টি আসনেই আটকে গিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ অভিনন্দন বার্তায় ভাসছেন দিদি, পরাজয় মেনে কি বললেন কৈলাস?
তবে বিপুল জয়ের পরেও এবার নিজের কাজ থেকে বিরত চাইছেন ভোট কৌশলী আইপ্যাক্ট সংস্থার কর্ণধার প্রশান্ত কিশোর। আজ এক সংবাদসংস্থাকে তিনি জানান “আমি যেই কাজ করছি তা আর চালিয়ে যেতে চাই না। যথেষ্ট কাজ করেছি। এখন সময় এসেছে বিরতি নেওয়ার এবং জীবনে অন্য কিছু করার। আমি এই জায়গাটি ছাড়তে চাই।” একইসঙ্গে ২০২০ সালের ২১ ডিসেম্বরএর টুইট মনে করিয়ে দিলেন তিনি যেখানে তিনি লিখেছিলেন “বাস্তবে দুই সংখ্যা পার করতে কসরত করতে হবে বিজেপিকে। টুইটটি সেভ করে রাখুন।
এর চেয়ে বেশি আসন পেলে পেশা ছেড়ে দেব।” তবে কি এবার সরাসরি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? প্রশ্নের জবাবে আসামের ভূমিপুত্র তথা সুদক্ষ ভোটকৌশলী প্রশান্ত বলেন “আমি একজন ব্যর্থ রাজনীতিবিদ। আমাকে ফিরে যেতে হবে এবং আমাকে কী করতে হবে তা দেখতে হবে।” খোস মেজাজে তিনি বলেন অসমে পরিবারের কাছেই ফিরে যাবেন তিনি। চা-বাগানের কাজ করবেন বলেও বলেন তিনি।
এদিকে দুপুর থেকেই বিপুল জয়ের খবর আসতেই কমিশনের একহাত নিয়ে তিনি বলেন “আমদের নারকীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নির্বাচন কমিশন আমাদের প্রচারে যথেষ্ট বাধা দিয়ে গিয়েছে।” প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ুতেও বড় জয় পেয়েছে তাঁর সংস্থা। এমন অবস্থায় তাঁর এই সন্ন্যাস গ্রহনের কথা কিছুটা হলেও অবাক করেছে সবাইকেই।



