নজরবন্দি ব্যুরোঃ এখনও চূড়ান্ত ফল ঘোষণার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলার ক্ষমতায় যে তৃণমূল তথা মমতা বন্দ্যোুপাধ্যায় ফিরছেন তা ইতিমধ্যেই স্পষ্ট। এমন ইঙ্গিত মেলার পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে মমতা শুভেচ্ছা জানানো শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ লড়লেন, জিতলেন… বহু দিন বাদে পায়ে হেঁটে নিজের অফিসে ঢুকলেন মমতা।
তিনি টুইটারে লিখেছেন, ‘জবরদস্ত জয়ের জন্য মমতাদিদিকে অভিনন্দন। কী টক্কর দিলেন! পশ্চিমবঙ্গের মানুষকেও অভিনন্দন’।এদিন মমতাকে অভিনন্দন জানিয়ে শরদ পাওয়ার বলেছেন, মানুষের কল্যাণে আগামীদিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। একযোগে করোনা পরিস্থিতির মোকাবিলা করব। আর কার্যত হার শিকার করে নিয়ে বাংলা বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বললেন “বাংলার মানুষ হয়তো মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন”।
বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,’আশাপ্রদ রেজাল্ট হয়েছে এমন নয়। ২০০ টার্গেট করেছিলাম। অস্বীকার করবো না। সাংগঠনিক ভুল হতে পারে। প্ল্যানিং-এ ভুল হতে পারে। ক্যাম্পেনিং-ভুল হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে ভুল হতে পারে। প্রার্থী বাছাইয়ে ভুল হতে পারে। মুখ্যমন্ত্রীকে মানুষ বিশ্বাস করেছেন সেটা হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে সেটা হতে পারে।’



