Summer Vacation: গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, গন্তব্য হোক কলকাতার কাছেই এই ‘গাছবাড়ি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৈশাখ শুরুর আগেই গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। সামনেই গরমের ছুটি। এই অস্বস্তিকর রোদের দহন জ্বালা থেকে বাঁচতে কোনও নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? কলকাতার কাছেই রয়েছে এমন গন্তব্যের খোঁজ।

আরও পড়ুন: Jason Cummings: নজরে আইএসএল, সবুজ-মেরুনের এই ফরোয়ার্ডকে আবার নিতে আগ্ৰহী মুম্বই সিটি

গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, চলে আসুন প্রকৃতির পাঠশালায়
গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, চলে আসুন প্রকৃতির পাঠশালায়

দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের ‘প্রকৃতির পাঠশালা’ গরমের ছুটিতে ঘুরে আসার এক আদর্শ ঠিকানা হতে পারে। সবুজ প্রকৃতির কোলে রকমারি গাছে ঘেরা মোহময় পরিবেশ। ‘প্রকৃতির পাঠশালায়’ পাঁচটি কাঠের ঘর রয়েছে, যেগুলির বিভিন্ন নামকরণ করা হয়েছে যেমন জোনাকি, তিতলি, ছুটি, বাতায়ন, চিত্রা।

Gachbari 3
গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, চলে আসুন প্রকৃতির পাঠশালায়

এখানে পর্যটকদের জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। এছাড়া রয়েছে মুক্তমঞ্চ, প্রজাপতি উদ্যান, বদ্ধ নার্সারি। শিশুদের জন্য রয়েছে সুন্দর খেলার ব্যবস্থা। বিভিন্ন জিনিস কেনা-বেচার জন্য অনেকগুলি স্টল রয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ভ্রমণ- ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে এই গাছবাড়ি।

Gachbari 2
গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, চলে আসুন প্রকৃতির পাঠশালায়

গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, চলে আসুন প্রকৃতির পাঠশালায়

প্রকৃত পাঠশালায় রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা। এছাড়া, এখানে এলে পর্যটকরা এখানে এসে পৌঁছালেই স্বাগত জানাতে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা রয়েছে। ঘরগুলি রক্ষণাবেক্ষণ করবেন সিভিল ডিফেন্স কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন