দেশে আসছে Elon Musk-এর Starlink ইন্টারনেট, ভারতের বাজারে কত দাম হতে পারে?

১০০-র বেশি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক, এবার ভারতের বাজারে প্রবেশের প্রস্তুতি। মাসে কত খরচ হবে? জানুন বিস্তারিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্টারনেট বিপ্লবের পথে ভারত! Elon Musk-এর স্টারলিঙ্ক এবার ভারতেও চালু হতে চলেছে। দীর্ঘ প্রায় তিন বছর অপেক্ষার পর অবশেষে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে ব্যবসার ছাড়পত্র পেয়েছে মার্কিন ধনকুবের Elon Musk-এর স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা Starlink। ২০২২ সাল থেকেই এই লাইসেন্সের জন্য অপেক্ষা করছিল সংস্থাটি।

ভারতে এই পরিষেবা এখনও চালু না হলেও, অনুমান করা হচ্ছে আগামী এক বছরের মধ্যেই Starlink ইন্টারনেট পরিষেবা ভারতীয় বাজারে চলে আসবে। প্রাথমিক ভাবে প্রতি সেকেন্ডে ৬০০ থেকে ৭০০ গিগাবাইট (Gbps) গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

দেশে আসছে Elon Musk-এর Starlink ইন্টারনেট, ভারতের বাজারে কত দাম হতে পারে?

দেশে আসছে Elon Musk-এর Starlink ইন্টারনেট, ভারতের বাজারে কত দাম হতে পারে?
দেশে আসছে Elon Musk-এর Starlink ইন্টারনেট, ভারতের বাজারে কত দাম হতে পারে?

বিশ্বজুড়ে কোথায় সক্রিয় Starlink?
Elon Musk-এর এই সংস্থাটি ইতিমধ্যেই বিশ্বের ১০০টিরও বেশি দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিচ্ছে।
এশিয়ার মধ্যে জাপান, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান, মঙ্গোলিয়া, জর্ডন, ইয়েমেন, এমনকি বাংলাদেশ ও ভুটানেও Starlink সক্রিয়।

স্টারলিঙ্ক পরিষেবার দাম কোথায় কত?
Starlink মূলত দুটি পরিষেবা দেয়— রেসিডেন্সিয়াল (আবাসিক) এবং রোমিং। বাড়ির জন্য সাধারণত রেসিডেন্সিয়াল প্ল্যানই ব্যবহারযোগ্য।
বাংলাদেশ ও ভুটানে মাসে খরচ পড়ে আনুমানিক ₹৩,০০০ থেকে ₹৪,২০০
মালয়েশিয়া: ₹২,৬০০ – ₹৪,৬০০
জাপান: ₹৪,০০০
ফিলিপিন্স: ₹৬,০০০

আমেরিকা, কানাডা, ইউরোপে Starlink-এর খরচ:
আমেরিকা (New York): ₹২,৫০০ – ₹৪,০০০
কানাডা: ₹৬,৮০০ – ₹৯,০০০
ইউরোপ (UK): ₹৮,৭০০, ইটালি: ₹৩,৪০০ – ₹৫,০০০
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও পরিষেবা চালু রয়েছে।

ভারতে কত খরচ হতে পারে Starlink-এর?
ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালু হলে প্রথম বছরে সংযোগ প্রতি আনুমানিক ₹১.৫৮ লক্ষ টাকা খরচ হতে পারে বলে পূর্বে জানিয়েছিলেন সংস্থার প্রাক্তন ডিরেক্টর সঞ্জয় ভার্গব। তবে পরে এই খরচ কমে গিয়ে প্রায় ₹১.১৫ লক্ষ টাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ভারতের বাজারে স্টারলিঙ্ক কবে চালু হতে পারে?
ভারতে পরিষেবা চালুর জন্য এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে স্টারলিঙ্ক। তবে বাজারে পুরোপুরি প্রবেশ করতে সময় লাগবে আরও কয়েক মাস। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের জুলাই-অগাস্ট মাসে এই পরিষেবা চালু হতে পারে ভারতের নির্দিষ্ট অঞ্চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর