নজরবন্দি ব্যুরোঃ কাঁথি পুরসভা নির্বাচনে ছাপ্পা ভোট হয়েছে কী না সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় গবেষণা সংস্থা সিএফএসএলের ওপর দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিএসএফলএল পরীক্ষায় রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন। ১৪ জুন অবধি মামলার মুলতুবী ঘোষণা করা হয় আদালতের তরফে।
আরও পড়ুনঃGold Price Today: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া সঙ্গে ইদ, একলাফে অনেকটাই দাম কমলো সোনা-রুপো


সদ্য সমাপ্ত কাঁথি পুরসভা নির্বাচনে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। শাসক দলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা সৌমেন্দ্যু অধিকারী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কাঁথি পুরসভায় ছাপ্পা ভোট পড়েছে কি না তা খতিয়ে দেখার জন্য সিএফএসএলের ওপর তদন্তভার তুলে দেওয়া হয়। আদালতের বক্তব্য ছিল, বৃহত্তর স্বার্থে এবং গণতান্ত্রিক নীতিগুলি রক্ষার জন্য সিসিটিভি ফুটেজের অডিট করা প্রয়োজন।

আগামী ১০ দিনের মধ্যে কাঁথি পুরসভার সমস্ত সিসিটিভি ফুটেজ সিএফএসএলের হাতে তুলে এওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশ, বড় মাত্রায় বুথ দখল রিগিং, হয়েছে কি না, সবটাই খতিয়ে দেখবে সিএফএসএল।


সিএসএফলএল পরীক্ষায় রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন, কারণ কী?

একইসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষার কাজ শেষ করতে হবে সিএফএসএল-কে। এর পর তারা রাজ্য নির্বাচন কমিশনকে মুখবন্ধ খামে এ বিষয়ে রিপোর্ট জমা দেবে। রাজ্য নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে।








