অষ্টম বেতন কমিশন, আগামী বছর কি ঘোষণা করবে মোদি সরকার?

কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে উঠছে প্রশ্ন, অষ্টম পে কমিশনের অপেক্ষায় গোটা দেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণার জন্য। প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় সরকার বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেয়। সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি। এরপর কেটে গিয়েছে প্রায় এক দশক। কিন্তু অষ্টম পে কমিশন নিয়ে এখনও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট ঘোষণা হয়নি।

অষ্টম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে, পেনশন এবং অন্যান্য সুবিধা বাড়ার সম্ভাবনা। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা। সূত্রের খবর, অষ্টম কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন এক লাফে ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এটি হলে ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে দাঁড়াবে প্রায় ৫১,২০০ টাকা।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই বেতন কমিশনের ঘোষণার পর কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি ফুটতে পারে।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও কোনো প্রস্তাব তৈরি হয়নি। সরকারি ঘোষণার অনুপস্থিতি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। তবে সূত্রের খবর, আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

২০১৪ সালে সপ্তম পে কমিশন চালু হওয়ার পর এটি কার্যকর হতে সময় লেগেছিল প্রায় ২ বছর। সেই অনুপ্রেরণায় অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু সরকারের সুস্পষ্ট কোনো বার্তা না থাকায় নতুন জল্পনা তৈরি হয়েছে।

অষ্টম পে কমিশনের প্রভাব

  • বেতন বৃদ্ধি: কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন উল্লেখযোগ্য ভাবে বাড়বে।
  • অর্থনীতির প্রভাব: বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়াবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
  • কর্মচারীদের মনোবল: নতুন বেতন কাঠামো কর্মচারীদের কর্মক্ষমতা ও মনোবল বাড়াবে।

সরকারি ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে দেশ। ২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশনের কথা উঠে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনো কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর