Education Department: ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, কড়া পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে প্রায় বছর ২ বন্ধ স্কুলগুলি। সেইসঙ্গে একাধিক স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় বন্ধের মুখে একাধিক স্কুল। যার জেরে ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। এবার স্কুলছুটদের আটকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ Durnibar Saha: মীনাক্ষী এখন অতীত! নতুন প্রেমকে স্বীকৃতি দিলেন দুর্নিবার

জেলার শিক্ষা আধিকারিকরা এই বিষয়ে যাতে নজর দেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। যুক্ত করা হয়েছে অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে হেলথ এবং স্কুলের রেজিস্ট্রারদের। স্কুল ছুট পড়ুয়াদের বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সেজন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দেশিকা।

ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাশ টানল শিক্ষা দফতর 
ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাশ টানল শিক্ষা দফতর

কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সূত্রের খবর যদি কোনও পড়ুয়া ভর্তির পর থেকে আর স্কুলে আসেনি অথবা যারা টানা ৩০ দিন ধরে অনুপস্থিত থেকেছে, তাঁদেরকে ড্রপ আউট হিসাবে ধরে নেওয়া হবে। এমনকি যারা ভর্তি হয়নি তাঁদের ওপরেও গুরুত্ব দিতে চাইছে অরকার। এমনকি যারা ৮ বছরে শিক্ষা সম্পূর্ণ করেনি তাঁদেরকেও ড্রপ আউট হিসাবে ধরা হবে।

যে সমস্ত পড়ুয়ারা ড্রপ আউটের তালিকায় পড়বে। তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে। যে স্কুল থেকে পড়ুয়ারা ড্রপ আউট হয়েছে, সেই স্কুলে তাঁদেরকে ফের ওই স্কুলে ভর্তি করা হবে। বয়স অনুযায়ী নির্দিষ্ট ক্লাসে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে।

ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাশ টানল শিক্ষা দফতর 

ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাশ টানল শিক্ষা দফতর 
ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাশ টানল শিক্ষা দফতর

একইসঙ্গে যে সমস্ত ছাত্রদের অভিভাবক করোনায় মারা গেছেন, সেই পরিবারের কোনও আর্থিক উপার্জনকারী সদস্য না থাকলে তাঁকে স্কুলে ফেরাবে নোডাল অফিসার। আর্থিক সহায়তার বিষয়টি দেখবগেন জেলা অফিসাররা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর