নজরবন্দি ব্যুরোঃ বহু জল্পনার পরে অবশেষে প্রকাশ্যে গায়ক দুর্নিবার সাহার সম্পর্ক। এক বছর আগে হইহই করে গায়িকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের আসর বসেছিল। বছর ঘুরতেই চিড় সম্পর্কে। ঘর ভাঙল দুর্নিবারের। নেপথ্যে নাকি দুর্নিবারের নতুন প্রেম।
মীনাক্ষীকে ভুলে সেই প্রেমেই ডুব দিয়েছেন দুর্নিবার। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়, কে সেই নারী? নীরবতা ভেঙে অবশেষে প্রকাশ্যে জানালেন নতুন প্রেমিকার কথা। তবে দুর্নিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি।

নতুন সম্পর্কের কথা জানিয়েছেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির ম্যানেজার তিনি। শনিবার মধ্যরাতে তাঁর এবং দুর্নিবারের একটি ছবি পোস্ট করেন। সেখানে একে অপরের বাহুডোরে আবদ্ধ থাকতে দেখা গেছে তাঁদের।

মীনাক্ষী এখন অতীত! নতুন প্রেমকে স্বীকৃতি দিলেন দুর্নিবার

ছবির ক্যাপশনেই প্রেমের সম্পর্কের কথা জাহির করেন ঐন্দ্রিলা। ‘তুমি যখন কাছে থাকো, জীবন কত সুন্দর মনে হয়। আমার চার পাশে এই সুন্দর পৃথিবী তৈরি করার জন্য, আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি স্বীকার করছি আমি তোমাকে ভালবাসি।’ উত্তর দিয়েছেন দুর্নিবারও। লিখেছেন— ‘ভালবাসি তোমায়, আরও বেশি ভালবাসি।’



