নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়েছে। এমনটাই দাবি করছে তদন্তকারী সংস্থা। একইভাবে অনুব্রতর সঙ্গে তাঁর ঘনিষ্ঠদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তেমনই সায়গল হোসেনের বক্তব্যকেও হাতিয়ার করতে চলেছে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ Jadavpur University: ফের যাদবপুরের ঝিলে ডুবে মৃত্যু, আত্মঘাতী এক প্রাক্তন ছাত্র


জানা গিয়েছে, ১২ জনের তালিকায় রয়েছেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি, এছাড়াও রয়েছে সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা, অনুব্রতের ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, তাঁর বাড়ির পরিচারক বিজয় রজক। এদের মধ্যে শক্তিগড়ে একই টেবিলে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল তুফান এবং কৃপাময়কে।

ইডি সূত্রে খবর, এর আগে একাধিকবার সুকন্যা মণ্ডলকে দিল্লির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর নামে থাকা বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত কন্যার বক্তব্য ‘সবটা বাবা জানে’। তাই অনুব্রত কন্যার মুখোমুখি অনুব্রতকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, সুকন্যাকে নিয়ে কী হবে, জানি না। গরু প্রসঙ্গে আলোচনা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে কথা বলুক! তবেই পরিষ্কার হবে, গরু পাচার কী ভাবে হত।
সায়গল হোসেনের বক্তব্যকেও হাতিয়ার, গরু পাচারে বড় পদক্ষেপ ইডির

সূত্রের খবর, বাকি যতজনের থেকে অনুব্রতর সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উঠে এসেছে, ততজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। সেক্ষেত্রে কী দেহরক্ষী সায়গল হোসেনকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞেস করতে পারে ইডি? সেই সম্ভাবনাও ক্রমাগত জোরালো হচ্ছে। যেভাবে গত কয়েক বছরে রকেট গতিতে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক।









