Jadavpur University: ফের যাদবপুরের ঝিলে ডুবে মৃত্যু, আত্মঘাতী এক প্রাক্তন ছাত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল বিদ্যালয় চত্বরে। কিছুদিন আগেই দোল উৎসব পালিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময় বেশ কিছু বহিরাগতের আগমন হয়েছিল। অনেক প্রাক্তন প্রাক্তনী রাও এসছিলেন সেই উৎসবে। আজ সকালে এক প্রাক্তনেরই দেহ মিলল ঝিল থেকে।

আরও পড়ুনঃ SFI Protest: এসএফআইয়ের মিছিলও শুরু হতেই পথ আটকাল পুলিশ, শুরু ধরপাকড়

মৃত ছাত্রের নাম আসিফ মণ্ডল। বয়স ২৪, স্থাপত্যবিদ্যার ছাত্র ছিলেন তিনি। বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে ঝিলে তার দেহ ভেসে থাকতে দেখা যায়। ছাত্র ছাত্রীরা দেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশ কে খবর দেয় পুলিশ এসে দ্রুত দেহ উদ্ধার করেন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।

ju
ফের যাদবপুরের ঝিলে ডুবে মৃত্যু, হোলির দিন থেকেই বেপাত্তা ছিল প্রাক্তন ছাত্র

তবে প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে, বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তার পরেও কেন নড়ে চড়ে বসছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কিছু মদের বোতল ও পাওয়া গেছে। বহিরাগতদের প্রবেশ নিয়ে এবার সরব হবে বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফের যাদবপুরের ঝিলে ডুবে মৃত্যু, হোলির দিন থেকেই বেপাত্তা ছিল প্রাক্তন ছাত্র

jadavpur
ফের যাদবপুরের ঝিলে ডুবে মৃত্যু, হোলির দিন থেকেই বেপাত্তা ছিল প্রাক্তন ছাত্র

 তবে আসিফ মণ্ডলের মৃত্যুটা সত্যিই কী আত্মহত্যা? নাকি নেপথ্যে রয়েছে অন্য কারোর হাত! পলিশ তার পরিবার ও বন্ধুদের সাথে কথা বলছে । এখনও পর্যন্ত কোন তথ্য সামনে আসেনি তবে কাল ময়না তদন্তের রিপোর্ট সামনে আসলে সমস্ত ঘটনাটা সামনে আসবে। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত