শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

Shahjahan Sheikh: সন্দেশখালিতে জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলার সূত্রেই এঁদের জিজ্ঞাসাবাদ করতে ইচ্ছুক ইডি, এমনটাই সূত্রের খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুধু শেখ শাহজাহানই নন, তাঁর তিন ঘনিষ্ঠ শিবু হাজরা, ভাই আলমগির শেখ এবং দিদার মোল্লাকে নিজেদের হেফাজতে নিতে বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খুব শীঘ্রই এই তিনজনকে নিজেদের হেফাজতে নিতে আদালতে তুলতে পারেন গোয়েন্দারা। সন্দেশখালিতে জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলার সূত্রেই এঁদের জিজ্ঞাসাবাদ করতে ইচ্ছুক ইডি, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন: যুবশ্রীর পাল্টা সংগ্রামী ভাতা! শুভেন্দুর প্রতিশ্রুতির পাল্টা দিলীপ, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

প্রসঙ্গত, আগেই শাহজাহানের ভাই আলমগির শেখকে গ্রেফতার করেছিল সিবিআই। শিবু হাজরাও আগে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। সিবিআইয়ের হাতেই গ্রেফতার হয়েছিলেন দিদারও। এবার তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানাবেন গোয়েন্দারা।

শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা
শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

তবে, এই তিনজনই গ্রেফতার হন ইডির ওপর হামলা মামলায়। এবার সন্দেশখালির গ্রামবাসীরা যে অভিযোগ এনেছেন অর্থাৎ, নারী নির্যাতন, জমি-ভেড়ি দখল- সেই মামলার সূত্রেই এই তিনজনকে হেফাজতে নিতে চাইছেন গোয়েন্দারা। এখন, কবে এদেঁর আদালতে তোলা হয় সেদিকেই নজর রয়েছে।

শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

অন্যদিকে, মঙ্গলবার শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে ১১ ঘন্টা জেরা করে ইডি। আবার বুধবারও তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার রাত ৯টার সময় তসলিমাকে ইডি দফতর থেকে বেরিয়ে বাস ধরতে দেখা যায়। এবার আরও ৩ জনকে রীতিমতো হেফাজতে নিয়ে জেরা করতে চান গোয়েন্দারা।

শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত