লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র হাতে গোনা ৯ দিন বাকী। সারা দেশে লাগু রয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। জোরকদমে চলছে প্রচার। বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করছে শাসক-বিরোধী সব শিবির। প্রত্যেক দিন ভোট প্রচারে বেড়িয়ে বেলাগাম মন্তব্য করছে দিলীপ ঘোষ। এবার ভোটপ্রচারে বেরিয়ে বেলাগাম রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় ‘স্থাপত্যশিল্পী’ নিয়োগের ভাবনা
শুভেন্দু অধিকারী বলেন,”মিথ্যা মামলায় যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা ক্ষমতায় এলে তাদের সকলকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। দেওয়া হবে ৫ হাজার।” এই নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘যারা সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আপনারা জানেন ইমার্জেন্সি পিরিয়ডে জেলে গিয়েছিল। মিসা কেসে জেলে গিয়েছিল। তাদেরকে পরবর্তী কালে কেন্দ্রীয় সরকার ভাতা দিয়েছিল।তাই শুভেন্দুদা যখন বলেছেন। ভেবেই বলেছেন।’
যুবশ্রীর পাল্টা সংগ্রামী ভাতা! শুভেন্দুর প্রতিশ্রুতির পাল্টা দিলীপ, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

তবে সূত্রের খবর, ২০২৬ এর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সংগ্রামী ভাতা নিয়ে শাসকদলের কুণাল ঘোষের মন্তব্য, ওরা জানে জীবনে ক্ষমতায় আসতে পারবে না। তাই এসব হাস্যকর মন্তব্য করেছেন। আগে অ্যাকাউন্টে ১৫ লাখ ঢুকবে বলেছিল। এরা দেব বলে দেয় না। শুধু প্রতিশ্রুতিই সার। মমতা ব্যানার্জী সরকার কথা দিয়ে কথা রাখে। সারা বাংলার লোক সেই কথা জানে। প্রসঙ্গত, আজ বুধবার বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



