রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল তাঁকে। বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, জানুন আজকের আবহাওয়া



তবে এবার রোজভ্যালিকাণ্ড নয়। সূত্র বলছে, রেশন দুনীর্তি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এই ঘটনা নিয়ে ঋতুপর্ণা জানান, ‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল।



একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়’। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যাব কি না তা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব’। উল্লেখ, এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
রেশন দুনীর্তি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি, কী বললেন অভিনেত্রী

একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।







