নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী! ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে বুধবার তলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী নুসরত জাহান এরপরে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র নজরে আরও এক অভিনেত্রী। ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ইতিমধ্যেই ওই অভিনেত্রীকে তলব করেছে ইডি। সূত্রে খবর, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে’র ডিরেক্টর পদে ছিলেন ওই অভিনেত্রী! অভিযুক্ত ওই অভিনেত্রীর নাম রূপলেখা মিত্র। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা মিত্র।

আরও পড়ুন: Calcutta High Court: শিশির অধিকারীর গাড়িতে হামলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

প্রসঙ্গত, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী নুসরত জাহানকে আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। আগামী মঙ্গলবার তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এবার নুসরতের পাশাপাশি অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করেছে ইডি। আর ইডি-র তলবের পর এপ্রসঙ্গে রূপলেখা বলেছেন, “আমি ওই সংস্থার ডিরেক্টর ছিলাম এটা সত্যি। তবে, ২০১৭ সালের জানুয়ারি মাসে ইস্তফা দিয়েছি। তাই ফ্ল্যাট প্রতারণার বিষয়টি জানি না। অনেক দিন আগে ইস্তফা দেওয়ায় নথিপত্রও কোথায় আছে কি জানি না। এখন সেগুলো বার করাও অসুবিধার। দেখছি কি করব।”

নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী, অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা
নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী, অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা

উল্লেখ্য, অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার করেছেন তিনি। জানা গিয়েছে, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। আর অপি সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ ছিলেন নুসরত, এমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, ওই সংস্থা থেকে প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত না কোনও ফ্ল্যাট, না টাকা ফেরত পেয়েছেন তাঁরা। অভিযোগ, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এরপরেই অভিনেত্রী নুসরতের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। এরপর আদালতের দারস্থ হলে শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই অবশেষে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানান শঙ্কুদেব।

নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী, অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা

যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নুসরতের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যে, ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। তাছাড়াও সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। এরপরেই এদিন ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে

নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী, অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা

নুসরতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী, অভিযোগ অস্বীকার করেছেন রূপলেখা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত