নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাবে ইডি। আপাতত দিল্লি হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে সকলে। বাবাকে নিয়ে টানাপোড়েন -এর মধ্যে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি। আগামী ১ ডিসেম্বর তাঁকে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। ওই দিনেই হাইকোর্টে রয়েছে অনুব্রত মামলার শুনানি।
আরও পড়ুনঃ Anubrata Mondal: মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, আদালতে বসে বার্তা দিলেন অনুব্রত


গরু পাচার মামলায় তদন্ত করতে নেমে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। সেইসঙ্গে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সম্পত্তি রয়েছে ইডির নজরে। একাধিক চালকলের মালিকানা রয়েছে তাঁর নামে। ২০১৪ সালে যে আয় ছিল। সেই আয় আগের থেকে কয়েক গুণ বেড়েছে। এখন কয়েক কোটি টাকার মালিক সে।

তদন্তে নেমেএর আগে অনুব্রত কন্যাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লির সদর দফতরে চলে জিজ্ঞাসাবাদ। যদিও একাধিকবার সুকন্যা জানিয়েছেন, তিনি এই সম্পত্তির হিসেব সম্পর্কে কিছু জানেন না। যা জানেন বাবা। এমনকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার লটারির টাকা ঢুকল? সেবিষয়ে স্পষ্ট উত্তর মেলেনি। পরবর্তীতে সুকন্যার বয়ানকে হাতিয়ার করেই অনুব্রতকে জিজ্ঞাসবাদ করে ইডি। কিন্তু সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।
বাবাকে নিয়ে টানাপোড়েন, এবার দিল্লিতে তলব সুকন্যাকে

এই মুহুর্তে গরু পচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক তিহাড় জেলে বন্দি। একই জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। এরপর কী অনুব্রত মণ্ডলের ঠিকানা হবে তিহার জেল? সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে রাউস অ্যাভিনিউ আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য আবেদন জানানো হয়েছে। সেকারণেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডি উপস্থিত হয়। কিন্তু তার আগে দিল্লি হাইকোর্টে উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি।









