Anubrata Mondal: মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, আদালতে বসে বার্তা দিলেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ জুড়ে চসে বেড়াচ্ছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূমেও জনসংযোগ সারবেন তিনি। আগামী নির্বাচনের জন্য এটা গেরুয়া শিবিরকে আলাদা মাইলেজ দেবে। জেল থেকেই এই আন্দাজ করতে পেরেছেন কেষ্ট। তাই বিজেপির পাল্টা তৃণমূলের সভা করার নির্দেশ দিলেন জেলা সভাপতি। সাফ জানিয়ে দিলেন, মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে।

আরও পড়ুনঃ Mamata-Suvendu: একার ডাক পড়লেও দুই সতীর্থর সঙ্গে গেলেন বিরোধী দলনেতা, মমতার মাস্টারস্ট্রোক

গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। কিন্তু দলীয় সংগঠনের ওপর বিশেষ রয়েছে তাঁর। জেল থেকেই কর্মীদের আগামী দিনের কর্মসূচি স্থির করে দিচ্ছেন। আবার কখনও দলীয় কোন্দল নিয়ে সাবধান করছেন দলের নেতাদের। কেষ্টহীন বীরভূম নিয়ে আলাদা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অনুব্রতর পর বীরভূম নিয়ে আজই বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, সাফ বার্তা কেষ্টর 
মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, সাফ বার্তা কেষ্টর

শীর্ষ নেতৃত্বের পাশাপাশি নিজেও দলের কর্মীদের বিশেষ টোটকা দিলেন কেষ্ট। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের কয়েকজন নেতা কর্মীরা। সেখানেই বিচারপতি এজলাস ছাড়তে কর্মীদের সঙ্গে দেখা করলেন তিনি। সেখানেই মিঠুনের পরে বিরাট সমাবেশের নির্দেশ দিয়েছেন তিনি। বীরভূমে তৃণমূলের বিরাট সভার নির্দেশ দেন তিনি। যেখানে তৃণমূল ছাড়া আর কিছু থাকবে না। কর্মীদের কথায়, ঠাকুরের ফুল ও লাড্ডু দিয়ে এসেছেন তাঁরা। এরপর তাঁরা বলেন, বীরভূমে এত বড় সভা করতে হবে যাতে সমস্ত আসন তৃণমূল পায়।

মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, সাফ বার্তা কেষ্টর 

মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, সাফ বার্তা কেষ্টর 
মহাগুরুর পাল্টা সভা চাই বীরভূমে, সাফ বার্তা কেষ্টর

এদিন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের হেফাজতের কথা ঘোষণা করেন বিচারপতি রাজেশ চক্রবর্তী। আগামী ৯ ডিসেম্বর অবধি হেফাজতে থাকতে হবে তাঁকে। পরবর্তী শুনানিতে হেফাজত থেকে মুক্ত হবেন অনুব্রত? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত