নজরবন্দি ব্যুরোঃ ইডির নজরে টিম অনুব্রত। সিবিআইয়ের পর গরু পাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করল ইডি। চলতি সপ্তাহের মধ্যেই দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে তাঁকে। এর আগে গরু পাচার মামলায় সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিল মলয় পিঠের সংস্থা। সেই সংস্থার মাধ্যমেই গরু পাচারের কালো টাকা সাদা করা হত বলে অনুমান তদন্তকারী সংস্থার। তাই এবার মলয় পিটকে তলব করা হয়েছে।
আরও পড়ুনঃ কর্মসংস্থান ও রাজস্ব বাড়াতে নয়া পন্থা, সরকারি উদ্যোগে বিপুল পরিমানে মদ দোকান খুলছে রাজ্যে
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মলয় ট্রাস্টের সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার লেনদেন খোঁজ মিলেছে। বিশেষ নজরে রয়েছে মলয় পিটের স্বাধীন ট্রাস্ট। সেই টাকা মেডিকেল কলেজ নির্মাণে ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এর আগে একাধিকবার সিবিআই তলবের পর এবার ইডির তলব মলয়কে।

গরু পাচার মামলায় বিরাট আর্থিক লেনদেন সম্পর্কে অবগত হতেই ময়দানে নেমেছে ইডি। এর আগে একাধিকবার অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। তাঁর থেকে বিপুল অঙ্কের সম্পত্তির সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে।
ইডির নজরে টিম অনুব্রত, একাধিক জনকে তলব

অন্যদিকে, এই নিয়ে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসাইয়ী রাজীব ভট্টাচার্যকে পঞ্চমবারের জন্য তলব করেছে ইডি। এর আগে একাধিকবার রাজীবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। মূলত চালকল মালিক রাজীব অনুব্রত মণ্ডলের অসুস্থ স্ত্রীয়ের চিকিৎসার জন্য ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন। রাজীবের বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রাজীবের উত্তরে অসঙ্গতি থাকার কারণেই ফের তলব করা হয়েছে তাঁকে।



