Municipal Recruitment Scam: ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ডায়মন্ড হারবার পুরসভাতেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। যে কারণে পুরসভার কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে নোটিস পাঠাল ইডি।

আরও পড়ুন: রাজ্যপালের অনুরোধে যাদবপুরে ইসরোর প্রতিনিধি দল, কবে?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সূত্র ধরেই পুরসভা নিয়োগেও বেনিয়ম হয়েছে এমন কথা জানতে পারে ইডি। সূত্রের খবর, ডায়মন্ড হারবার পুরসভাতেও গ্রুপ সি ও ডি পদে ১৬ জনের অবৈধভাবে নিয়োগ হয়েছিল। তার ভিত্তিতেই পুরসভার কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে নোটিস পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

উল্লেখ্য, এই দুর্নীতির অভিযোগ মূলত ২০১৬ সালের। সে সময় ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন মীরা হালদার। তিনি এই অভিযোগের কথা অস্বীকার করে বলেছেন, “যে কেউ দুর্নীতির অভিযোগ করতেই পারে। নিয়ম মেনেই নিয়গ হয়েছিল।“ এই মুহূর্তে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণোব দাস জানিয়েছেন, ইডিকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পাঠানো হয়েছে।

ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

পুরনিয়োগ দুর্নীতি নিয়েও সরগরম রাজনৈতিক মহল। এই তদন্ত কেন ইডি করছে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পুরনিয়োগ দুর্নীতির তদন্ত ইডিই করবে। কারণ, ইডির হাতে ইতিমধ্যেই অনেক প্রমাণ এসেছে। এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে গোয়েন্দা এজেন্সি।

ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত