কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা যেতে পারে কবে? জানতে চেয়ে ফের একবার এসএসকেএমের চিকিৎসকদের চিঠি দিলেন ইডি আধিকারিকরা। এখন, চিকিৎসকরা কবে গোয়েন্দাদের অনুমতি দেন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ED হেফাজতের মেয়াদ শেষ জ্যোতিপ্রিয়র, ‘মুক্তি’ পেতে আদালতে কোন ‘বোমা’ ফাটাবেন মন্ত্রী?

এর আগেও বারংবার কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে গিয়ে ফিরে আসতে হয়েছে গোয়েন্দাদের। অথচ তদন্তের সাপেক্ষে কাকুর গলার স্বরের পরীক্ষা করা শীঘ্রই প্রয়োজন। কিন্তু সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা খারাপ থাকায় তা সম্ভব হয়নি। সোমবার ফের একবার এসএসকেএমের চিকিৎসকদের চিঠি দিলেন ইডি আধিকারিকরা। সেখানেই জানতে চাওয়া হল, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা যেতে পারে কবে?

কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির
কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির

আদালতের তরফে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু বলা হয়েছিল, কাকুর শারীরিক অবস্থা বিবেচনা করেই ইডি অফিসারদের যা করার তা করতে হবে। কোনওভাবেই জোর করা যাবে না। সেক্ষেত্রে আগেও হাসপাতালে নমুনা পরীক্ষা করতে যান গোয়েন্দারা। কিন্তু চিকিৎসকদের তরফে জানানো হয়, কাকুর শারীরিক সক্ষমতা সেই পর্যায়ে নেই যেখানে তিনি গলার স্বরের নমুনা দিতে পারবেন।

কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির

নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর সূত্র ধরেই তদন্তে অগ্রগতি আনা সম্ভব। সেখানেই একটি অডিও ক্লিপ আদালতে পেশ করেন ইডির গোয়েন্দারা। যেখানে শোনা যায়, গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেবার নির্দেশ দিয়েছেন কাকু। তবে, সেই গলার স্বর কাকুর কিনা তা নিশ্চিত করতেই প্রয়োজন গলার স্বরের নমুনা পরীক্ষা করা।

কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর